বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী

তুর্জ খান - তুর্জ খান
ফেব্রুয়ারি ১৯, ২০২৬
A A
সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী
Share on FacebookShare on Twitter

সড়কে পরিবহন থেকে টাকা আদায়কে ভিন্ন আঙ্গিকে ব্যাখ্যা করেছেন সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, পরিবহন খাত থেকে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া হলে সেটিকে ‘চাঁদা’ হিসেবে দেখার সুযোগ নেই; তবে কাউকে টাকা দিতে বাধ্য করা হলে সেটি চাঁদাবাজি।

মন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, মালিক ও শ্রমিক সমিতিগুলো নিজেদের কল্যাণে ব্যয়ের উদ্দেশ্যে নির্দিষ্ট হারে টাকা তুলে থাকে। এটি অনেকটা ‘অলিখিত বিধির’ মতো। তাঁর মতে, চাঁদা হচ্ছে সেটিই যা কেউ দিতে চায় না কিন্তু দিতে বাধ্য করা হয়। মালিকরা যদি নিজেদের মধ্যে সমঝোতা করে টাকা তোলে, তবে তাকে প্রচলিত অর্থে চাঁদাবাজি বলা যায় না।

রাজনৈতিক প্রভাবের বিষয়ে মন্ত্রী বলেন, সাধারণত যে দল ক্ষমতায় থাকে, সেই দলের শ্রমিক সংগঠনের একটি আধিপত্য থাকে। শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ বিভিন্ন সংস্থা সমঝোতার ভিত্তিতেই এই অর্থ সংগ্রহ করে। তবে এই অর্থের কতটুকু কল্যাণে ব্যয় হয় আর কতটুকু অপব্যবহার হয়, তা নিয়ে বিতর্কের সুযোগ রয়েছে বলে তিনি স্বীকার করেন।

আরওপড়ুন

গৌরীপুরে জোর করে মাথা ন্যাড়া করে দিলেন বিএনপি নেতা!

সংসদ ভোটকেন্দ্রের সিসিটিভির ফুটেজ সংরক্ষণের নির্দেশ ইসির

যোগাযোগ মন্ত্রণালয় সংলগ্ন এলাকায় বাইরের কারো চাপ প্রয়োগ করে সুবিধা নেওয়ার সুযোগ নেই বলে দাবি করেন শেখ রবিউল আলম। তিনি জানান, মালিকদের এই অর্থ আদায়ের ক্ষেত্রে কেউ বঞ্চিত হচ্ছে কি না বা অর্থের সঠিক ব্যবহার হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে।

মহাসড়কে যানজট প্রসঙ্গে মন্ত্রী বলেন, মহাসড়কের ওপর যত্রতত্র বাজার বসে যাওয়ার কারণে যানজট সৃষ্টি হচ্ছে। এগুলোকে একটি শৃঙ্খলার মধ্যে আনা জরুরি। এছাড়া আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ছুটির সময়কাল নিয়ে সরকার কাজ করছে এবং দ্রুতই বিস্তারিত পরিকল্পনা জানানো হবে বলে তিনি আশ্বাস দেন।

সম্পর্কিত খবর

গৌরীপুরে জোর করে মাথা ন্যাড়া করে দিলেন বিএনপি নেতা!
বাংলাদেশ

গৌরীপুরে জোর করে মাথা ন্যাড়া করে দিলেন বিএনপি নেতা!

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
সংসদ ভোটকেন্দ্রের সিসিটিভির ফুটেজ সংরক্ষণের নির্দেশ ইসির
প্রধান সংবাদ

সংসদ ভোটকেন্দ্রের সিসিটিভির ফুটেজ সংরক্ষণের নির্দেশ ইসির

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
বাসসের ঘটনাটি দুঃখজনক: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
বাংলাদেশ

বাসসের ঘটনাটি দুঃখজনক: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • রাষ্ট্রপতি পদে আলোচনায় আছেন যারা

    রাষ্ট্রপতি পদে আলোচনায় আছেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • ২৯৯ আসনের চূড়ান্ত ফল প্রকাশ ইসির, কোন দল কত পেল

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • রাষ্ট্রপতি পদে কার নাম আলোচনায়

    0 shares
    Share 0 Tweet 0
  • বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

একদিন এতিমদের কেউ হয়ত প্রধানমন্ত্রী হবে: জামায়াত আমির

একদিন এতিমদের কেউ হয়ত প্রধানমন্ত্রী হবে: জামায়াত আমির

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
গৌরীপুরে জোর করে মাথা ন্যাড়া করে দিলেন বিএনপি নেতা!

গৌরীপুরে জোর করে মাথা ন্যাড়া করে দিলেন বিএনপি নেতা!

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
সংসদ ভোটকেন্দ্রের সিসিটিভির ফুটেজ সংরক্ষণের নির্দেশ ইসির

সংসদ ভোটকেন্দ্রের সিসিটিভির ফুটেজ সংরক্ষণের নির্দেশ ইসির

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০