সোমবার, মার্চ ২৩, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

কুয়াকাটায় দোকানে হামলা, স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা গ্রেপ্তার

তুর্জ খান - তুর্জ খান
ফেব্রুয়ারি ২০, ২০২৬
A A
কুয়াকাটায় দোকানে হামলা, স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা গ্রেপ্তার
Share on FacebookShare on Twitter

পটুয়াখালীর কুয়াকাটা পর্যটনকেন্দ্রে একটি আচারের দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রধান অভিযুক্ত মো. মাকসুদ আকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মহিপুর থানা পুলিশ তাকে আটক করে। মাকসুদ কুয়াকাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সদস্য।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কুয়াকাটা জিরো পয়েন্ট সংলগ্ন ‘তানিসা আচার ঘর’ নামের দোকানে। হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পর্যটন এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দল মাকসুদকে পদ থেকে বহিষ্কার করে।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক মনিরুল হাওলাদারের অভিযোগ, মাকসুদসহ আরও কয়েকজন দোকানে ঢুকে ম্যানেজারকে মারধর করে এবং আসবাবপত্র ভাঙচুর করে। হামলায় দোকানের প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে এবং ক্যাশ থেকে নগদ ২২ হাজার টাকা লুটে নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

আরওপড়ুন

ঈদের পর ৩ খুন, ৫ আগস্টের পর বিএনপির হাতে নিহত ২৫৪

মায়ের কাছে থেকে ডেকে নিয়ে ঈদের রাতে যুবককে হত্যা করে বিএনপি নেতা

মালিক মনিরুল ইসলাম আরও অভিযোগ করেন, মাকসুদ তার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। ৫ আগস্টের পর থেকে স্থানীয় কয়েকজন বিএনপি সমর্থক দোকানের জমির মালিকানা দাবি করে তাকে উচ্ছেদ করতে চাইছিল। মাকসুদ তাদের একজনের কাছ থেকে জমি ভাড়ার ভুয়া চুক্তি করে মনিরুলকে দোকান ছেড়ে দিতে চাপ দিচ্ছিল।

অন্যদিকে, অভিযুক্তের পরিবার দাবি করেছে এটি কোনো চাঁদাবাজির ঘটনা নয়, বরং জমির মালিকানা সংক্রান্ত বিরোধ। মাকসুদের চাচাতো ভাই মামুন আকন জানান, মাকসুদ কিস্তিতে টাকা নিয়ে জমির চুক্তির জন্য মোটা অঙ্কের অর্থ দিয়েছিল, কিন্তু দখল না পাওয়ায় সে ক্ষুব্ধ ছিল। তারা বিষয়টি আইনিভাবে মোকাবিলার কথা জানিয়েছেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং এ ঘটনায় জড়িত অন্য আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে।

সম্পর্কিত খবর

ঈদের পর ৩ খুন, ৫ আগস্টের পর বিএনপির হাতে নিহত ২৫৪
প্রধান সংবাদ

ঈদের পর ৩ খুন, ৫ আগস্টের পর বিএনপির হাতে নিহত ২৫৪

মার্চ ২৩, ২০২৬
মায়ের কাছে থেকে ডেকে নিয়ে ঈদের রাতে যুবককে হত্যা করে বিএনপি নেতা
বাংলাদেশ

মায়ের কাছে থেকে ডেকে নিয়ে ঈদের রাতে যুবককে হত্যা করে বিএনপি নেতা

মার্চ ২৩, ২০২৬
জাইমা রহমান চেলসির নারী দলে গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন
খেলা

জাইমা রহমান চেলসির নারী দলে গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন

মার্চ ২৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    0 shares
    Share 0 Tweet 0
  • স্বামী হত্যাকারী টিকটকার আঁখি অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • ইরানের কাছে আয়রন ডোমের গোপন তথ্য ফাঁস ইসরাইলি সেনার

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামী ব্যাংক আর কোনো দল বা পরিবারের হয়ে কাজ করবে না: গভর্নর

    0 shares
    Share 0 Tweet 0
  • অর্ধেকেরও কম দামে সরকারকে তেল দিচ্ছে রাশিয়া, লাগবে না জাহাজ ভাড়াও

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মধ্যপ্রাচ্যকে অন্ধকারে ডুবিয়ে দেওয়ার হুমকি দিল তেহরান

মধ্যপ্রাচ্যকে অন্ধকারে ডুবিয়ে দেওয়ার হুমকি দিল তেহরান

মার্চ ২৩, ২০২৬
ইরানে স্থল অভিযান হবে চরম বিপর্যয়: অস্পষ্ট লক্ষ্যে দিশেহারা মার্কিন সেনারা

ইরানে স্থল অভিযান হবে চরম বিপর্যয়: অস্পষ্ট লক্ষ্যে দিশেহারা মার্কিন সেনারা

মার্চ ২৩, ২০২৬
হাদি তো একচুয়ালি একটা জামায়াতের প্রোডাক্ট, ওতো জঙ্গি: আসামি ফয়সাল

হাদি তো একচুয়ালি একটা জামায়াতের প্রোডাক্ট, ওতো জঙ্গি: আসামি ফয়সাল

মার্চ ২৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০