Saturday, September 19, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home রাজনীতি এনসিপি

আব্বাসের মতো রবিউলের চাঁদাবাজির রাজত্ব খান খান করে দেব: নাসীরুদ্দীন

February 20, 2026
A A
আব্বাসের মতো রবিউলের চাঁদাবাজির রাজত্ব খান খান করে দেব: নাসীরুদ্দীন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সরকারের একজন মন্ত্রীর তীব্র সমালোচনা করে বলেছেন, নতুন আসা এই মন্ত্রী দুর্নীতি ও চাঁদাবাজিকে ‘সমঝোতা’ নাম দিয়ে হালাল করার চেষ্টা চালাচ্ছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর ইস্কাটনের নেভিগলিতে শ্রমজীবী মানুষের সম্মানে আয়োজিত এক ইফতার কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী রেল, সড়ক ও নৌপথের উন্নয়নের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করে বলেন, খুনের মামলার আসামিকে তিনটি মন্ত্রণালয় দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, এই মন্ত্রী নতুন করে মির্জা আব্বাসের ‘সাম্রাজ্যের’ দায়িত্ব নিতে চাচ্ছেন। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মির্জা আব্বাসের সাম্রাজ্য যেমন চুরমার হয়েছে, এই মন্ত্রীর চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজত্বও সেভাবেই খানখান করে দেওয়া হবে।

অনুষ্ঠানে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশেও কড়া বার্তা দেন। তিনি বলেন, তারেক রহমানের বর্তমান পরিকল্পনার মধ্যে চাঁদাবাজদের পুনর্বাসনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তিনি অনুরোধ জানিয়ে বলেন, পরিকল্পনা থেকে চাঁদাবাজদের দূরে রাখুন; অন্যথায় বিগত সরকারের মতো একই পরিণতি বরণ করতে হতে পারে।

বক্তব্যের এক পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, শহীদ হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে যখন আন্দোলন হয়েছিল, তখন তাকে নির্বাচন বানচালের অপবাদ দেওয়া হয়েছিল। এখন নির্বাচন শেষ হয়ে সরকার গঠিত হলেও হাদি হত্যার বিচারের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে অতি দ্রুত এই বিচারের প্রক্রিয়া শুরু করার আহ্বান জানান।

একই সঙ্গে ঢাকা-৮ আসনের সংসদ সদস্যের কাছেও এই হত্যাকাণ্ডের বিচারের বিষয়ে সুস্পষ্ট বক্তব্য ও উদ্যোগ দাবি করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি মনে করেন, জনগণের সরকার হিসেবে বর্তমান প্রশাসনের উচিত দ্রুততম সময়ে সব রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা।

Related Posts

আওয়ামী লীগ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুব মহিলা লীগের ৪ নেত্রী কারাগারে

September 18, 2026
বাংলাদেশ

তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে ২৩ জন আটক

September 18, 2026
বাংলাদেশ

গফরগাঁওয়ে ছেলেকে জিম্মি করে মাকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ১

September 18, 2026

সপ্তাহের সেরা

Plugin Install : Popular Post Widget need JNews - View Counter to be installed

সর্বশেষ খবর

ঐতিহাসিক তথ্যে মুহাম্মদ আলী জিন্নাহর বাবা ছিলেন বিত্তশালী মুসলিম ব্যবসায়ী

September 18, 2026

সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান: আইএসপিআর প্রধান

September 18, 2026

‘মোহাম্মদ আলী জিন্নাহর বাবা জেলে ও হিন্দু ছিলেন’— ফজলুর রহমানের দাবিটি অসত্য

September 18, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version