Tuesday, September 22, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home বাংলাদেশ

দাঁড়িপাল্লার এজেন্ট থাকায় মসজিদের ইমাম চাকরিচ্যুতের অভিযোগ

February 21, 2026
A A

কুমিল্লা জেলার নাঙ্গলকোটে জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থীর পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করায় এক মসজিদের ইমামকে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে। গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) উপজেলার হেসাখাল খামার পাড়া মজুমদার বাড়ি জামে মসজিদে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী ইমাম হাফেজ মো. আব্দুল আলিম ভূইয়া (৫৮) গত পাঁচ বছর ধরে ওই মসজিদে ইমামতি করে আসছিলেন। অভিযোগ উঠেছে, উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি জাহাঙ্গীর আলম মজুমদার দলীয় প্রভাব খাটিয়ে তাঁকে ইমামতি থেকে সরিয়ে দিয়েছেন। গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে তিনি হেসাখাল বাজার ভোটকেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

চাকরিচ্যুত ইমাম হাফেজ আব্দুল আলিম কান্নাজড়িত কণ্ঠে জানান, নির্বাচনের দিন অন্য দুজনকে নামাজের দায়িত্ব বুঝিয়ে দিয়ে তিনি কেন্দ্রে গিয়েছিলেন। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে এখন রমজান মাসের আগমুহূর্তে তাঁকে বরখাস্ত করা হয়েছে। এই দুঃসময়ে নতুন কাজ পাওয়া কঠিন উল্লেখ করে তিনি স্থানীয় সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর কাছে এর বিচার দাবি করেছেন।

এই ঘটনার প্রতিবাদে এবং জাহাঙ্গীর আলম মজুমদারের আচরণের ক্ষোভে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোজাফফার হোসেন সেলিম নিজের পদ থেকে অব্যাহতি নিয়েছেন। তিনি জানান, বিষয়টি নিয়ে কথা বলতে গেলে জাহাঙ্গীর আলম মজুমদার তাঁর ওপর হামলার চেষ্টা করেন এবং কমিটির সভাপতির সিদ্ধান্তও উপেক্ষা করেন।

উপজেলা জামায়াতের নায়েবে আমির এস এম মহিউদ্দিন এবং কুমিল্লা-১০ আসনের প্রার্থী মাওলানা ইয়াছিন আরাফাত এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তাঁরা বিষয়টিকে ‘ফ্যাসিবাদী আচরণ’ হিসেবে উল্লেখ করে অবিলম্বে ওই ইমামকে সসম্মানে পুনর্বহালের দাবি জানিয়েছেন।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে অভিযুক্ত জাহাঙ্গীর আলম মজুমদারের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। স্থানীয়রা আশা করছেন, প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সমাধান হবে।

Related Posts

বাংলাদেশ

দরিদ্রদের জন্য বরাদ্দ সেলাই মেশিন নিলেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী

September 22, 2026
বাংলাদেশ

একদিনে চার আলোচিত হত্যাকাণ্ড: কী ঘটেছিল সেদিন

September 22, 2026
বাংলাদেশ

কাঠগড়ায় কাঁদলেন গাজী নজরুলের স্ত্রী মাকছুদা

September 22, 2026

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • গোলাম আজম নয় ঢাবিতে জুতা হামলার শিকার হন জিয়াউর রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাড়িতে এসে গ্রেফতার জেলা যুবলীগ সভাপতি

    0 shares
    Share 0 Tweet 0
  • কাঠগড়ায় কাঁদলেন গাজী নজরুলের স্ত্রী মাকছুদা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

দরিদ্রদের জন্য বরাদ্দ সেলাই মেশিন নিলেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী

September 22, 2026

একদিনে চার আলোচিত হত্যাকাণ্ড: কী ঘটেছিল সেদিন

September 22, 2026

কাঠগড়ায় কাঁদলেন গাজী নজরুলের স্ত্রী মাকছুদা

September 22, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version