রবিবার, জুলাই ২৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার’ বক্তব্যের তীব্র নিন্দা জামায়াতের

ফেব্রুয়ারি ২১, ২০২৬
A A
চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার’ বক্তব্যের তীব্র নিন্দা জামায়াতের
Share on FacebookShare on Twitter

সমঝোতার নামে ‘চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার’ অভিযোগ তুলে সংশ্লিষ্ট বক্তব্যের তীব্র নিন্দা, প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে তিনি বলেন, সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম সম্প্রতি ‘সমঝোতার’ প্রসঙ্গে যে বক্তব্য দিয়েছেন, তাতে কার্যত চাঁদাবাজিকে বৈধতা দেওয়া হয়েছে। তিনি এ বক্তব্যকে অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও অনৈতিক উল্লেখ করে এর কঠোর সমালোচনা করেন।

জুবায়ের বলেন, চাঁদাবাজি একটি ফৌজদারি অপরাধ এবং এটি সমাজ, অর্থনীতি ও আইনের শাসনের জন্য গুরুতর হুমকি। একজন দায়িত্বশীল মন্ত্রীর বক্তব্যে যদি এমন বার্তা যায় যে অবৈধ অর্থ আদায় বা অনৈতিক সমঝোতা গ্রহণযোগ্য, তাহলে তা রাষ্ট্রের জন্য কলঙ্কজনক। এতে অপরাধীরা আরও উৎসাহিত হতে পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্বল হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়।

তিনি আরও বলেন, সরকারের উচিত চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা নেওয়া। ‘সমঝোতা’র নামে কোনো অপরাধকে আড়াল করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। তার মতে, এ ধরনের বক্তব্য রাষ্ট্রের নৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে।
জামায়াতের পক্ষ থেকে তিনি জানান, চাঁদাবাজি, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে দলের অবস্থান আপসহীন। দেশবাসী দুর্নীতির সামান্যতম উপস্থিতিও বরদাশত করবে না বলে উল্লেখ করে তিনি মন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও স্পষ্ট ব্যাখ্যার দাবি জানান।

একই সঙ্গে চাঁদাবাজি প্রতিরোধে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নের আহ্বান জানানো হয়। জনগণের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব বলেও উল্লেখ করা হয়। সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে দেশবাসীকে সঙ্গে নিয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার কথাও বিবৃতিতে বলা হয়েছে।

সম্পর্কিত খবর

জামায়াত

লড়াইয়ের প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

জুলাই ২৬, ২০২৬
বিএনপি

স্ত্রী-সন্তান রেখে প্রতিবেশী ভাগনিকে বিয়ে যুবদল নেতার

জুলাই ২৬, ২০২৬
আন্তর্জাতিক

‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

জুলাই ২৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0
  • পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

লড়াইয়ের প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

জুলাই ২৬, ২০২৬

স্ত্রী-সন্তান রেখে প্রতিবেশী ভাগনিকে বিয়ে যুবদল নেতার

জুলাই ২৬, ২০২৬

‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

জুলাই ২৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version