মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি আওয়ামী লীগ

প্রেস ক্লাবে আওয়ামীপন্থি সাংবাদিকদের শোডাউন

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
ফেব্রুয়ারি ২২, ২০২৬
A A
প্রেস ক্লাবে আওয়ামীপন্থি সাংবাদিকদের শোডাউন
Share on FacebookShare on Twitter

ফ্যাসিস্ট সরকারের পতনের দেড় বছর পর জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রকাশ্যে কর্মসূচি পালন করেছেন আওয়ামীপন্থি সাংবাদিকরা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের পর এই প্রথম তারা প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে মানববন্ধন করেন।

এ সময় ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের। নতুন সরকার গঠনের চার দিনের মাথায় শনিবার এ কর্মসূচি পালিত হয়। সাম্প্রতিক সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে মিছিল-স্লোগান দেওয়ার খবরও পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) আওয়ামী অংশের সভাপতি সাজ্জাদ আলম খান তপু ও সাধারণ সম্পাদক আকতার হোসেনের নেতৃত্বে কয়েকজন সাংবাদিক ভোরে প্রেস ক্লাবের সামনে জড়ো হন। সেখানে সংক্ষিপ্ত মানববন্ধন শেষে তারা একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তারা আবার প্রেস ক্লাবে ফিরে এসে ডিইউজের তালাবদ্ধ কার্যালয় খুলে দেওয়ার দাবি তোলেন। এ সংক্রান্ত ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

আরওপড়ুন

ঋণের টাকা না পেয়ে যুবককে শ্বাসরোধে হত্যা, লাশে আগুন—গাজীপুরে গ্রেপ্তার ৬

এক বছর ধরে ভাতার টাকা তুলেছেন প্রতিবেশী অভিযোগ ইউএনওর কাছে

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) আওয়ামী অংশের সাবেক মহাসচিব শাবান মাহমুদ সামাজিক মাধ্যমে এ কর্মসূচিকে ইতিবাচক বলে মন্তব্য করেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এ কর্মসূচির সমালোচনা করেন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামীপন্থি সাংবাদিক ইউনিয়নের কার্যালয় ভাঙচুর ও তালাবদ্ধ করা হয়। এরপর দীর্ঘ সময় ধরে তা বন্ধ রয়েছে।

এদিকে জুলাই রেভলুশনারি জার্নালিস্টস অ্যালায়েন্স (জেআরজেএ) এক বিবৃতিতে এ কর্মসূচির নিন্দা জানিয়েছে। সংগঠনটির সাধারণ সম্পাদক ইসরাফিল ফরাজী বলেন, গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। তারা সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

জেআরজেএ আরও দাবি করে, প্রেস ক্লাবে স্লোগান দেওয়া ব্যক্তিদের মধ্যে অনেকেই বিভিন্ন মামলার আসামি। দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয় বিবৃতিতে।

এদিকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কার্যক্রম নিষিদ্ধ থাকার মধ্যেও বিভিন্ন স্থানে দলীয় অফিস খোলার চেষ্টা ও ঝটিকা মিছিলের খবর পাওয়া যাচ্ছে। সাম্প্রতিক জাতীয় নির্বাচনের পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।ঘটনাটি কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।

সম্পর্কিত খবর

ঋণের টাকা না পেয়ে যুবককে শ্বাসরোধে হত্যা, লাশে আগুন—গাজীপুরে গ্রেপ্তার ৬
বাংলাদেশ

ঋণের টাকা না পেয়ে যুবককে শ্বাসরোধে হত্যা, লাশে আগুন—গাজীপুরে গ্রেপ্তার ৬

মার্চ ১৭, ২০২৬
এক বছর ধরে ভাতার টাকা তুলেছেন প্রতিবেশী অভিযোগ ইউএনওর কাছে
বাংলাদেশ

এক বছর ধরে ভাতার টাকা তুলেছেন প্রতিবেশী অভিযোগ ইউএনওর কাছে

মার্চ ১৭, ২০২৬
ঢাকা-৫ এ ভাঙা রাস্তা মেরামত করে আলোচনায় এমপি কামাল হোসেন
জামায়াত

ঢাকা-৫ এ ভাঙা রাস্তা মেরামত করে আলোচনায় এমপি কামাল হোসেন

মার্চ ১৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • সংসদ অধিবেশনে শুরুতেই চমক

    সংসদ অধিবেশনে শুরুতেই চমক

    0 shares
    Share 0 Tweet 0
  • শুরুতেই হাসির মুহূর্ত: সংসদে সৈয়দ তাহেরের মন্তব্যে হেসে উঠলেন সবাই

    0 shares
    Share 0 Tweet 0
  • স্বামী হত্যাকারী টিকটকার আঁখি অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

    0 shares
    Share 0 Tweet 0
  • হারানো সেই ৬ পারমাণবিক বোমাই ট্রাম্পের জন্য এখন বড় হুমকি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মধ্যস্থতাকারীদের প্রস্তাব নাকচ: ‘এখন শান্তির সময় নয়’ বললেন মোজতবা খামেনি

মধ্যস্থতাকারীদের প্রস্তাব নাকচ: ‘এখন শান্তির সময় নয়’ বললেন মোজতবা খামেনি

মার্চ ১৭, ২০২৬
প্রশাসনে বিএনপি নেতাদের বসানো হচ্ছে: জামায়াতের দাবি

প্রশাসনে বিএনপি নেতাদের বসানো হচ্ছে: জামায়াতের দাবি

মার্চ ১৭, ২০২৬
আবারও ইসলামী ব্যাংক লুটের ছক? নতুন গভর্নর ও এমপিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

আবারও ইসলামী ব্যাংক লুটের ছক? নতুন গভর্নর ও এমপিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

মার্চ ১৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০