সোমবার, মার্চ ২৩, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

আ. লীগ নেতাদের হামলায় বিএনপির ৫ নেতাকর্মী আহত

- তুর্জ খান
ফেব্রুয়ারি ২২, ২০২৬
A A
আ. লীগ নেতাদের হামলায় বিএনপির ৫ নেতাকর্মী আহত
Share on FacebookShare on Twitter

পিরোজপুরের ইন্দুরকানীতে আওয়ামী লীগ নেতাদের অতর্কিত হামলায় বিএনপির অন্তত পাঁচজন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার পত্তাশী ইউনিয়নের পত্তাশী বাজার সংলগ্ন পঞ্চায়েত বাড়ির ব্রিজ এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন—পত্তাশী ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মোঃ নজরুল ইসলাম ফকির, স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন সভাপতি জাহিদ হোসেন, স্থানীয় বাসিন্দা মোঃ নাহিদ হোসেন, নাছির উদ্দীন ফকির ও নাইম হোসেন। হামলার পর স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে ইন্দুরকানী স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন।

ভুক্তভোগীদের অভিযোগ, পত্তাশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাসির উদ্দীন টুকু এবং তাঁর ছেলে ছাত্রলীগ নেতা রায়হান ও ভাই যুবলীগ নেতা আলাউদ্দিনের নেতৃত্বে ৮-১০ জন এই হামলা চালায়। আহত জাহিদ হোসেন ও নাসির ফকির জানান, গত ৫ আগস্টের ঘটনার প্রতিশোধ নিতেই কেবল রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁদের ওপর লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করা হয়েছে।

তবে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন টুকু এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তিনি মারামারি থামাতে গিয়ে নিজেই আহত হয়েছেন এবং রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতরা বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ভুক্তভোগী পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

বাড়ি থেকে ডেকে নিয়ে তরুণকে গলা কেটে হত্যার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

মার্চ ২৩, ২০২৬
জামায়াত

সংবিধানের জন্য জনগণ না, বরং জনগণের জন্যই সংবিধান: জামায়াত আমির

মার্চ ২২, ২০২৬
এনসিপি

নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে শাহবাগ থানায় জাতীয় ছাত্রশক্তি

মার্চ ২২, ২০২৬

সপ্তাহের সেরা

  • ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    0 shares
    Share 0 Tweet 0
  • স্বামী হত্যাকারী টিকটকার আঁখি অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • ইরানের কাছে আয়রন ডোমের গোপন তথ্য ফাঁস ইসরাইলি সেনার

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসলামী ব্যাংক আর কোনো দল বা পরিবারের হয়ে কাজ করবে না: গভর্নর

    0 shares
    Share 0 Tweet 0
  • অর্ধেকেরও কম দামে সরকারকে তেল দিচ্ছে রাশিয়া, লাগবে না জাহাজ ভাড়াও

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মধ্যপ্রাচ্যের জ্বালানিকেন্দ্র উড়িয়ে দেওয়ার পালটা হুমকি ইরানের

মার্চ ২৩, ২০২৬

বাড়ি থেকে ডেকে নিয়ে তরুণকে গলা কেটে হত্যার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

মার্চ ২৩, ২০২৬

হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

মার্চ ২৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version