সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

‘ইনকিলাব জিন্দাবাদ’ শব্দে বিদ্যুৎমন্ত্রীর ‘ব্লিডিং’, বিভিন্ন মহলের ক্ষোভ

তুর্জ খান - তুর্জ খান
ফেব্রুয়ারি ২২, ২০২৬
A A
‘ইনকিলাব জিন্দাবাদ’ শব্দে বিদ্যুৎমন্ত্রীর ‘ব্লিডিং’, বিভিন্ন মহলের ক্ষোভ
Share on FacebookShare on Twitter

সিরাজগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এক অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান নিয়ে কড়া আপত্তি জানিয়েছেন। তিনি মন্তব্য করেছেন, যদি বাংলাকে মায়ের ভাষা হিসেবে ধারণ করতে হয়, তবে ‘ইনকিলাব জিন্দাবাদ’ বলা চলবে না। মন্ত্রীর মতে, এই স্লোগানটি মূলত তাঁদের ভাষা যারা একসময় আমাদের ভাষা কেড়ে নিতে চেয়েছিল।

মন্ত্রী আরও বলেন, ‘ইনকিলাব’ কোনোভাবেই বাংলা ভাষা নয়। এমনকি বর্তমানে আলোচিত ‘ইনকিলাব মঞ্চ’ সংগঠনের সঙ্গেও বাংলার কোনো সম্পর্ক নেই বলে তিনি দাবি করেন। নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দেশপ্রেমের খাতিরেই তিনি এই সমালোচনা করছেন এবং এ জন্য তাঁকে ‘ভারতের দালাল’ বলা হলেও তিনি পরোয়া করেন না।

বিদ্যুৎমন্ত্রীর এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার একে ‘ভাষিক সাম্প্রদায়িকতা’ হিসেবে অভিহিত করেছেন। তিনি যুক্তি দেন যে, ভাষার রূপতত্ত্ব অনুযায়ী ইনসাফ, জুলুম বা মজলুমের মতো শব্দগুলো এখন বাংলার অবিচ্ছেদ্য অংশ। তাঁর মতে, ইনকিলাব হটাতে ইংরেজির (Don’t my language) আশ্রয় নেওয়াটা মন্ত্রীর ভাষাতাত্ত্বিক অজ্ঞতারই প্রমাণ।

আরওপড়ুন

মালয়েশিয়া উপকূলে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: জারি করা হয়েছে সতর্কতা

কৃষকের সরিষাখেত কেটে ফেলার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

তুষার আরও উল্লেখ করেন যে, বালতি, আলপিন বা আনারসের মতো পর্তুগিজ শব্দে কারও আপত্তি না থাকলেও শুধু উর্দু-ফারসিজাত শব্দের ক্ষেত্রেই ‘বিদেশি’ তকমা দেওয়া হয়। এর পেছনে এক ধরণের ইসলামবিদ্বেষ কাজ করছে বলে তিনি মনে করেন। তিনি প্রশ্ন তোলেন, ভারতীয় দর্শনশাস্ত্রের শব্দ ‘মীমাংসা’ যদি বাংলা হতে পারে, তবে ‘ফয়সালা’ কেন ব্রাত্য থাকবে?

মন্ত্রীর এই বক্তব্যের কড়া সমালোচনা করেছেন সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও দৈনিক ওয়াদা সম্পাদক শফিকুল আলমও। তিনি তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন যে, ইনসাফ, ইনকিলাব বা জিন্দাবাদ—সবগুলোই এখন সুন্দর বাংলা শব্দ। মন্ত্রীর এই অবস্থানের ফলে রাজনৈতিক অঙ্গনে ভাষা ও সংস্কৃতির শুদ্ধতা নিয়ে নতুন করে তর্কের সৃষ্টি হয়েছে।

সম্পর্কিত খবর

মালয়েশিয়া উপকূলে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: জারি করা হয়েছে সতর্কতা
আন্তর্জাতিক

মালয়েশিয়া উপকূলে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: জারি করা হয়েছে সতর্কতা

ফেব্রুয়ারি ২৩, ২০২৬
কৃষকের সরিষাখেত কেটে ফেলার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
বাংলাদেশ

কৃষকের সরিষাখেত কেটে ফেলার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

ফেব্রুয়ারি ২২, ২০২৬
চাঁদাবাজির সংস্কৃতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের সময় এসেছে: ডা. শফিকুর রহমান
জামায়াত

চাঁদাবাজির সংস্কৃতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের সময় এসেছে: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ২২, ২০২৬

সপ্তাহের সেরা

  • মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

    মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • চব্বিশের অভ্যুত্থানের ‘সহযোদ্ধা’ ৪ সাংবাদিককে ‘এখন টিভি’ থেকে অব্যাহতি

    0 shares
    Share 0 Tweet 0
  • গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের

    0 shares
    Share 0 Tweet 0
  • সংস্কার পরিষদে বিএনপির শপথ না নেয়ায় ক্ষুব্ধ প্রবাসীদের রেমিট্যান্স পাঠানো বন্ধের হুঁশিয়ারি

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাকা উত্তর-দক্ষিণে এনসিপির প্রাথমিক মেয়র প্রার্থী চূড়ান্ত

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ছাত্রদল নেতার নেতৃত্বে হাসপাতালে হামলা-ভাঙচুর, ভিডিও ভাইরাল

ছাত্রদল নেতার নেতৃত্বে হাসপাতালে হামলা-ভাঙচুর, ভিডিও ভাইরাল

ফেব্রুয়ারি ২৩, ২০২৬
অভাবের কারণে চাঁদাবাজদের গোপনে দেখা করতে বললেন জামায়াতের এমপি

অভাবের কারণে চাঁদাবাজদের গোপনে দেখা করতে বললেন জামায়াতের এমপি

ফেব্রুয়ারি ২৩, ২০২৬
মালয়েশিয়া উপকূলে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: জারি করা হয়েছে সতর্কতা

মালয়েশিয়া উপকূলে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: জারি করা হয়েছে সতর্কতা

ফেব্রুয়ারি ২৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০