রবিবার, জুলাই ২৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

চাঁদাবাজির সংস্কৃতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের সময় এসেছে: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ২২, ২০২৬
A A
চাঁদাবাজির সংস্কৃতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের সময় এসেছে: ডা. শফিকুর রহমান
Share on FacebookShare on Twitter

রাজধানীর যাত্রাবাড়ীতে চাঁদা দিতে অস্বীকার করায় নুরে আলম ওরফে খায়রুল ইসলাম (৩৫) নামে এক লেগুনা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে যাত্রাবাড়ী মাছের আড়ত সংলগ্ন সুফিয়া গার্মেন্টসের পাশে এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতে তাঁর মৃত্যু হয়।

এই হত্যাকাণ্ডের কড়া নিন্দা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “চাঁদা না দেওয়াকে এখন অপরাধ হিসেবে দেখা হচ্ছে। এই চাঁদাবাজির সংস্কৃতি বন্ধ করতে জনগণকে সঙ্গে নিয়ে আরেকটি আন্দোলন গড়ে তোলা সময়ের দাবি।” তিনি আরও বলেন, দেশপ্রেমিক জনতাকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে চাঁদাবাজদের মোকাবিলা করা হবে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নুরে আলম আগে মাছের ফিডের ব্যবসা করতেন। পরিবার চালানোর তাগিদে মাত্র দেড় মাস আগে তিনি লেগুনা চালানো শুরু করেন। অভিযোগ উঠেছে, ‘হৃদয়’ নামের এক চালক খায়রুলের কাছে চাঁদা দাবি করেন। শুক্রবার দুপুরে চিটাগাং রোড স্ট্যান্ডে সিরিয়াল ছাড়া যাত্রী ওঠানো নিয়ে বিরোধের জের ধরে বিকেলে ১০-১২ জন মিলে খায়রুলকে বেধড়ক মারধর করে।

হত্যাকাণ্ডের প্রতিবাদে ও বিচারের দাবিতে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ওই রুটে লেগুনা চলাচল বন্ধ রেখে বিক্ষোভ করেন সাধারণ চালকরা। নিহতের বাবা মোয়াল্লেম সরদার বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪-৫ জনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা করেছেন। খায়রুলের তিন বছরের একটি কন্যাসন্তান রয়েছে, যার ভবিষ্যৎ নিয়ে এখন দিশেহারা তাঁর পরিবার।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, যাত্রাবাড়ী ও চিটাগাং রোড লেগুনা স্ট্যান্ডে মাসিক ও দৈনিক ভিত্তিতে মোটা অঙ্কের চাঁদা আদায়ের আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছিল। তবে যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজু চাঁদাবাজির বিষয়টি সরাসরি স্বীকার না করে বলেন, পূর্বশত্রুতা ও ঝগড়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত খবর

জামায়াত

লড়াইয়ের প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

জুলাই ২৬, ২০২৬
আন্তর্জাতিক

‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

জুলাই ২৬, ২০২৬
প্রধান সংবাদ

আত্মগোপনে সাতক্ষীরা-৪ আসনের সংসদ-সদস্য গাজী নজরুল ইসলাম

জুলাই ২৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0
  • পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

    0 shares
    Share 0 Tweet 0
  • জামায়াত এমপির ভিডিওটি মগবাজারের, ব্ল্যাকমেইলের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

লড়াইয়ের প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

জুলাই ২৬, ২০২৬

স্ত্রী-সন্তান রেখে প্রতিবেশী ভাগনিকে বিয়ে যুবদল নেতার

জুলাই ২৬, ২০২৬

‘ককরোচকে ফান্ড দিচ্ছে জামায়াত’ সাংবাদিকের প্রশ্নে যা বললেন জয়সোয়াল

জুলাই ২৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version