বুধবার, জুলাই ২২, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি আওয়ামী লীগ

পাবনায় আ.লীগ-ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল, গ্রেফতার ২

ফেব্রুয়ারি ২৩, ২০২৬
A A
পাবনায় আ.লীগ-ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল, গ্রেফতার ২

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

Share on FacebookShare on Twitter

পাবনায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগ দ্বিতীয় দফায় প্রকাশ্যে মিছিল এবং জেলা কার্যালয়ে পতাকা উত্তোলনের ঘটনা ঘটিয়েছে। এই ঘটনার পর নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। পুলিশ অভিযান চালিয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের এক নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আলামিন মালিথা এবং আওয়ামী লীগ কর্মী শেখ রাজু। শনিবার রাতে পাবনা শহরের চক ছাতিয়ানি ও গোবিন্দা এলাকায় তাঁদের নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাঁদের আটক করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১৬ ফেব্রুয়ারি এক মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা দীর্ঘদিন তালাবদ্ধ থাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উড়িয়েছিলেন। এর ধারাবাহিকতায় ২০ ফেব্রুয়ারি সাবেক ভিপি অ্যাডভোকেট তৌফিক ইমাম খানের নেতৃত্বে কিছু নেতাকর্মী সেখানে স্লোগান দেন। এর প্রতিবাদে একদল যুবক কার্যালয়টিতে অগ্নিসংযোগ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

অগ্নিসংযোগের প্রতিবাদে শনিবার রাতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরের প্রধান সড়কে ঝটিকা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে তাঁরা আবারও দলীয় কার্যালয়ে গিয়ে পতাকা উত্তোলন করেন এবং স্লোগান দেন। এই ঘটনার পরপরই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।

পাবনা সদর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় কুমার সাহা জানিয়েছেন, আটককৃতদের বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনা ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

ঢাকার সবুজবাগে কুপিয়ে ওয়ার্ড বিএনপির কর্মীকে হত্যা

জুলাই ২২, ২০২৬
বাংলাদেশ

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল

জুলাই ২২, ২০২৬
আওয়ামী লীগ

আজীবন হাসিনাকেই ক্ষমতায় দেখার খায়েশ ছিল ব্যবসায়ীদের

জুলাই ২২, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টিতে ইন্দিরা গান্ধীর ভূমিকা নিয়ে সংসদে প্রিয়াঙ্কার অকপট স্বীকারোক্তি

    0 shares
    Share 0 Tweet 0
  • ৭ দলকে জামায়াতের সঙ্গ ছাড়াতে চায় হেফাজত, রাজী নয় কয়েকটি দল

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘আমি মোজাফফর’ বলার পরই হাতে হ্যান্ডকাফ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ঢাকার সবুজবাগে কুপিয়ে ওয়ার্ড বিএনপির কর্মীকে হত্যা

জুলাই ২২, ২০২৬

প্রতিরক্ষা খাত জোরদারে সরকারি সফরে তুরস্কে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

জুলাই ২২, ২০২৬

ব্যাখ্যা ও বিচারের অঙ্গীকার চেয়ে আমিরাতের চিঠি

জুলাই ২২, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version