সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

দিল্লিতে মাহদীর সঙ্গে হোটেলে থাকা ওই নারীর বিষয়ে যা জানা গেল

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
ফেব্রুয়ারি ২৩, ২০২৬
A A
দিল্লিতে মাহদীর সঙ্গে হোটেলে থাকা ওই নারীর বিষয়ে যা জানা গেল
Share on FacebookShare on Twitter

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান ভারতের রাজধানী দিল্লি গিয়েছিলেন পর্তুগালের ভিসা নিতে। সেখানে তার সঙ্গে এক নারী ছিলেন, যিনি তার আত্মীয়—এমন তথ্য জানিয়েছে বিবিসি বাংলা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টা ৪০ মিনিটে দিল্লি থেকে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছান। ইমিগ্রেশন কাউন্টারে গেলে দায়িত্বরত কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। তার অভিযোগ, ভারতে গিয়ে তিনি হেনস্তার শিকার হন।

বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, দিল্লির প্রাণকেন্দ্র কনট প্লেস-এ একটি বেসরকারি ভিসা প্রক্রিয়াকরণ কেন্দ্রে মঙ্গলবার সকালে প্রথম তাকে দেখা যায়। তার পাশে এক নারীও বসেছিলেন। তারা দুজনই পর্তুগালের ভিসার আবেদন করতে গিয়েছিলেন।

পর্তুগালের ভিসা পেতে বাংলাদেশের নাগরিকদের দিল্লিতে আবেদন করতে হয়, এজন্য ভারতীয় ভিসা প্রয়োজন। জানা গেছে, মাহদী হাসানকে ভারতীয় দূতাবাস ভিসা প্রদান করেছিল।

তিনি ও তার সঙ্গে থাকা নারী নয়াদিল্লি রেলস্টেশনের কাছে পাহাড়গঞ্জ এলাকার একটি হোটেলে ওঠেন। ভিসা কেন্দ্রে অপেক্ষার সময় কেউ তার ভিডিও ধারণ করে। ভিডিও ধারণকারী ব্যক্তি পর্তুগাল নয়, অন্য একটি দেশের ভিসার আবেদন করতে সেখানে গিয়েছিলেন বলে জানা যায়।

একটি সূত্র জানায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে মাহদী হাসানকে চিহ্নিত করা হয়। এরপর ভারত ও বাংলাদেশ থেকে তার কাছে একের পর এক অজানা নম্বর থেকে ফোন আসতে থাকে। এতে তিনি সন্দেহ করেন যে কোনো সমস্যা তৈরি হয়েছে।

আরওপড়ুন

নিষিদ্ধ সংগঠন আ.লীগের সদস্যরা হানা দেয় বাড়িতে, জবাই করে হত্যা করে মাওলানা ফারুকীকে

ধর্ষণের পর স্কুলছাত্রীকে গলাকেটে হত্যার অভিযোগ, লাশ উদ্ধার

আরেকটি সূত্র জানায়, ভিসা কেন্দ্র থেকে বেরিয়ে তিনি পুরোনো দিল্লির জামা মসজিদ এলাকায় যান। পরে বাংলাদেশ থেকে পরিচিত কেউ তাকে জানান যে তিনি চিহ্নিত হয়ে গেছেন। এরপর দিল্লির কয়েকটি স্থানে আশ্রয় খুঁজলেও কেউ তাকে থাকতে রাজি হয়নি।

বিবিসি বাংলার সঙ্গে কথা বলা দুটি সূত্রের একজন জানান, মাহদী হাসান দিল্লি থেকে ভিসা নিয়ে পর্তুগালের রাজধানী লিসবন যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তার সঙ্গে থাকা নারী তার এক আত্মীয় ছিলেন।

সম্পর্কিত খবর

নিষিদ্ধ সংগঠন আ.লীগের সদস্যরা হানা দেয় বাড়িতে, জবাই করে হত্যা করে মাওলানা ফারুকীকে
আওয়ামী লীগ

নিষিদ্ধ সংগঠন আ.লীগের সদস্যরা হানা দেয় বাড়িতে, জবাই করে হত্যা করে মাওলানা ফারুকীকে

ফেব্রুয়ারি ২৩, ২০২৬
ধর্ষণের পর স্কুলছাত্রীকে গলাকেটে হত্যার অভিযোগ, লাশ উদ্ধার
বাংলাদেশ

ধর্ষণের পর স্কুলছাত্রীকে গলাকেটে হত্যার অভিযোগ, লাশ উদ্ধার

ফেব্রুয়ারি ২৩, ২০২৬
সংসদের চিপ হুইপ পদে বুলু ও ফারুকের নাম আলোচনায়
বাংলাদেশ

সংসদের চিপ হুইপ পদে বুলু ও ফারুকের নাম আলোচনায়

ফেব্রুয়ারি ২৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

    মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

    0 shares
    Share 0 Tweet 0
  • দিল্লিতে মাহদীর সঙ্গে হোটেলে থাকা ওই নারীর বিষয়ে যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাকা উত্তর-দক্ষিণে এনসিপির প্রাথমিক মেয়র প্রার্থী চূড়ান্ত

    0 shares
    Share 0 Tweet 0
  • চব্বিশের অভ্যুত্থানের ‘সহযোদ্ধা’ ৪ সাংবাদিককে ‘এখন টিভি’ থেকে অব্যাহতি

    0 shares
    Share 0 Tweet 0
  • গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জামায়াত এমপির উপস্থিতিতে পণ্যের দাম কমানোর ঘোষণা দিলেন কারওয়ান বাজারের ব্যবসায়ীরা

জামায়াত এমপির উপস্থিতিতে পণ্যের দাম কমানোর ঘোষণা দিলেন কারওয়ান বাজারের ব্যবসায়ীরা

ফেব্রুয়ারি ২৩, ২০২৬
১৮ মাসে শেখ পরিবারের নামে থাকা ৮৭৯ প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করেছিল ইউনূস সরকার

১৮ মাসে শেখ পরিবারের নামে থাকা ৮৭৯ প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করেছিল ইউনূস সরকার

ফেব্রুয়ারি ২৩, ২০২৬
নিষিদ্ধ সংগঠন আ.লীগের সদস্যরা হানা দেয় বাড়িতে, জবাই করে হত্যা করে মাওলানা ফারুকীকে

নিষিদ্ধ সংগঠন আ.লীগের সদস্যরা হানা দেয় বাড়িতে, জবাই করে হত্যা করে মাওলানা ফারুকীকে

ফেব্রুয়ারি ২৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০