বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ও প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর শেওড়াপাড়া এলাকায় কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে যোগ দিতে যাওয়ার পথে তিনি অসুস্থ হন।
ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসা জানান, ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে জামায়াত আমিরের উপস্থিত থাকার কথা ছিল এবং তিনি অনুষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে রওনাও দিয়েছিলেন। তবে যাত্রাপথে হঠাৎ বমি করলে তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। এ কারণে তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছাতে পারেননি।
ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন বলেন, “আমরা জামায়াত আমিরের দ্রুত সুস্থতা কামনা করছি। মহান আল্লাহ যেন তাঁকে দ্রুত আরোগ্য দান করেন।”
দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে দেশবাসীর কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।







