শনিবার, জুলাই ২৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি জামায়াত

অতি উৎসাহী পুলিশের হামলা পুরোনো দমন-পীড়নের সংস্কৃতির প্রতিধ্বনি: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ২৫, ২০২৬
A A
অতি উৎসাহী পুলিশের হামলা পুরোনো দমন-পীড়নের সংস্কৃতির প্রতিধ্বনি: ডা. শফিকুর রহমান
Share on FacebookShare on Twitter

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী, সাংবাদিক ও সাধারণ মানুষের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই ঘটনাকে ‘পুরনো দমন-পীড়নের সংস্কৃতিরই প্রতিধ্বনি’ হিসেবে অভিহিত করেন।

শফিকুর রহমান তাঁর পোস্টে বিগত ১৫ বছরের রাজনৈতিক প্রেক্ষাপট টেনে বলেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ দুঃসময়ে কিছু দলদাস পুলিশ কর্মকর্তা ফ্যাসিবাদী শক্তিকে টিকিয়ে রাখতে সক্রিয় ভূমিকা পালন করেছিল। যার পরিণতিতে ২০২৪ সালে পুলিশের নৈতিক ভিত্তি ভেঙে পড়তে এবং জনগণের তীব্র ক্ষোভের মুখে পড়তে দেখা গেছে।

সদ্য ঘটে যাওয়া হামলার সমালোচনা করে তিনি উল্লেখ করেন, জনগণের ট্যাক্সের টাকায় বেতন পাওয়া পুলিশের কাজ হলো জনগণকে সুরক্ষা দেওয়া, দমন করা নয়। অতিউৎসাহী পুলিশের এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। রাষ্ট্রীয় শক্তিকে নাগরিকদের বিরুদ্ধে ব্যবহারের সংস্কৃতি আর ফিরে আসতে দেওয়া যাবে না।

রাষ্ট্রীয় বাহিনীর অপব্যবহারের বিরুদ্ধে হুশিয়ারি দিয়ে জামায়াত আমির বলেন, যারা পুলিশকে দলীয় স্বার্থে ব্যবহার করবে বা অতিরিক্ত বলপ্রয়োগের সংস্কৃতি ফিরিয়ে আনবে, তাদের বিরুদ্ধে আইনগত ও গণতান্ত্রিক প্রতিরোধ গড়ে তোলা হবে। আইনের শাসন মানে শক্তির প্রদর্শন নয়, বরং ন্যায়ের প্রতিষ্ঠা।

ভবিষ্যৎ পুলিশি ব্যবস্থার রূপরেখা প্রসঙ্গে তিনি বলেন, পুলিশকে হতে হবে জনবান্ধব। আমরা একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি দেখতে চাই যেখানে রাষ্ট্রীয় বাহিনী হবে জনগণের সেবক।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

আত্মগোপনে সাতক্ষীরা-৪ আসনের সংসদ-সদস্য গাজী নজরুল ইসলাম

জুলাই ২৫, ২০২৬
জামায়াত

‎প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর নির্দেশেই মসজিদের ভেতরে হামলা: এমপি মোমেন

জুলাই ২৫, ২০২৬
আন্তর্জাতিক

ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জুলাই ২৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • শেখ হাসিনা নিজেই ভারতে আশ্রয় চেয়েছিলেন: জয়শঙ্করের সেই পার্লামেন্ট বক্তব্য নিয়ে নতুন বিতর্ক

    0 shares
    Share 0 Tweet 0
  • হোটেল রুমে গোপন ক্যামেরা আছে কিনা ২ মিনিটেই পরীক্ষা করুন

    0 shares
    Share 0 Tweet 0
  • পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আত্মগোপনে সাতক্ষীরা-৪ আসনের সংসদ-সদস্য গাজী নজরুল ইসলাম

জুলাই ২৫, ২০২৬

এগারো দলীয় জোট ছাড়ল খেলাফত মজলিস

জুলাই ২৫, ২০২৬

‎প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর নির্দেশেই মসজিদের ভেতরে হামলা: এমপি মোমেন

জুলাই ২৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version