রবিবার, মার্চ ১, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

সংসদের প্রথম অধিবেশন ১৩৩ অধ্যাদেশ উত্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

তুর্জ খান - তুর্জ খান
মার্চ ১, ২০২৬
A A
সংসদের প্রথম অধিবেশন ১৩৩ অধ্যাদেশ উত্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Share on FacebookShare on Twitter

আসন্ন সংসদের প্রথম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ এবং ১টি বিশেষ আদেশ উত্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রবিবার (১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এই অধ্যাদেশগুলোর মধ্যে কোনটি গৃহীত হবে, কোনটির আংশিক সংশোধন হবে এবং কোনটি বাতিল হবে—তা সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমেই নির্ধারিত হবে।

জুলাই ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের সুরক্ষার বিষয়ে সরকারের অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, জুলাই সনদে এ বিষয়ে সম্মিলিত সিদ্ধান্ত হয়েছে এবং সেই নীতি অনুযায়ীই আন্দোলনকারীদের আইনি সুরক্ষা দেওয়ার অধ্যাদেশটি বহাল রাখার পক্ষে সরকার। তবে পুলিশ হত্যার বিচার সংক্রান্ত অন্য মন্ত্রীর বক্তব্যের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

আরওপড়ুন

গণআন্দোলনে পুলিশ হত্যার বিচার হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অপহরণের ছায়া: রাজশাহীতে নিখোঁজ প্রধান আসামি

সেনাবাহিনী প্রত্যাহার ও র‍্যাবের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেন মন্ত্রী। তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সশস্ত্র বাহিনীও ব্যারাকে ফিরে যেতে চায়। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকারের উচ্চপর্যায়ে আলোচনার মাধ্যমে তাদের তুলে নেওয়ার সিদ্ধান্ত হবে। এছাড়া র‍্যাব বিলুপ্তি বা নাম পরিবর্তনের বিষয়টি বাস্তবতার নিরিখে পরীক্ষা-নিরীক্ষা শেষে চূড়ান্ত করা হবে। ইতোমধ্যে অবৈধ অস্ত্র উদ্ধারেও কঠোর নির্দেশনা জারি করা হয়েছে।

একই দিনে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে সীমান্ত হত্যা বন্ধের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে এবং ভারত এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। দ্বিপাক্ষিক নিরাপত্তা ও পারস্পরিক মর্যাদা বজায় রেখে আলোচনার পাশাপাশি ভারতীয় টুরিস্ট ভিসা ধাপে ধাপে বাড়ানোর বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে।

সম্পর্কিত খবর

গণআন্দোলনে পুলিশ হত্যার বিচার হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রধান সংবাদ

গণআন্দোলনে পুলিশ হত্যার বিচার হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মার্চ ১, ২০২৬
অপহরণের ছায়া: রাজশাহীতে নিখোঁজ প্রধান আসামি
বাংলাদেশ

অপহরণের ছায়া: রাজশাহীতে নিখোঁজ প্রধান আসামি

মার্চ ১, ২০২৬
রমজানের পরে অনুষ্ঠিত হবে সিটি করপোরেশন নির্বাচন: ইসি মাসউদ
বাংলাদেশ

রমজানের পরে অনুষ্ঠিত হবে সিটি করপোরেশন নির্বাচন: ইসি মাসউদ

মার্চ ১, ২০২৬

সপ্তাহের সেরা

  • দিল্লিতে মাহদীর সঙ্গে হোটেলে থাকা ওই নারীর বিষয়ে যা জানা গেল

    দিল্লিতে মাহদীর সঙ্গে হোটেলে থাকা ওই নারীর বিষয়ে যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • খামেনি শেষ নিশ্বাস ত্যাগ করেন কোথায়, যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • বাবার কাছ থেকে তুলে নিয়ে কিশোরীকে ধর্ষণ পরবর্তী হত্যা, বিএনপির নেতাসহ গ্রেপ্তার ৪

    0 shares
    Share 0 Tweet 0
  • হঠাৎ অসুস্থ জামায়াত আমির

    0 shares
    Share 0 Tweet 0
  • উন্মুক্ত ওয়াইফাই এড়িয়ে চলুন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’: পাকিস্তানের প্রধানমন্ত্রী

খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’: পাকিস্তানের প্রধানমন্ত্রী

মার্চ ১, ২০২৬
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে লণ্ডভণ্ড ইসরায়েল: নিহত অন্তত ৯

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে লণ্ডভণ্ড ইসরায়েল: নিহত অন্তত ৯

মার্চ ১, ২০২৬
কঠোর আঘাত অব্যাহত রাখবে ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

কঠোর আঘাত অব্যাহত রাখবে ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

মার্চ ১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০