উপসাগরীয় অঞ্চলে মোতায়েন থাকা মার্কিন বিমানবাহী রণতরী USS Abraham Lincoln-এ হামলা চালানোর দাবি করেছে ইরানের Islamic Revolutionary Guard Corps (আইআরজিসি)। কাতারভিত্তিক সংবাদমাধ্যম Al Jazeera এ তথ্য জানিয়েছে।
ইরানের স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি দাবি করে, চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তারা ‘আব্রাহাম লিংকন’-এ আঘাত হেনেছে। একই সঙ্গে সতর্কবার্তায় বলা হয়, স্থল ও সমুদ্রে ‘আগ্রাসীদের’ জন্য পরিস্থিতি ক্রমেই প্রতিকূল হয়ে উঠছে।
সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা Ali Khamenei যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হয়েছেন—এমন দাবি সামনে আসার পরপরই এই হামলার ঘোষণা দেওয়া হয়।
উল্লেখ্য, ইউএসএস আব্রাহাম লিংকন গত জানুয়ারির শেষ সপ্তাহ থেকে আরব সাগরে অবস্থান করছে।
তবে ইরানের এই দাবিকে প্রত্যাখ্যান করেছেন মার্কিন কর্মকর্তারা। আল জাজিরাকে দেওয়া প্রতিক্রিয়ায় তারা জানান, ইরানের কোনো ক্ষেপণাস্ত্র ইউএসএস আব্রাহাম লিংকনে আঘাত হানেনি এবং জাহাজটি স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করছে।
