সোমবার, এপ্রিল ২০, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম ইসলাম

রমজানের বরকতময় খাবার সাহরি

- তুহিন সিরাজী
মার্চ ১, ২০২৬
A A
রমজানের বরকতময় খাবার সাহরি
Share on FacebookShare on Twitter

সাহরি—রাতের শেষভাগে খাওয়া হয় এমন খাবার। মহান আল্লাহ রোজার উদ্দেশ্যে ভোরে সাহরি খাওয়ার বিধান দিয়েছেন। মুহাম্মদ (সা.) সাহরি খাওয়ার প্রতি উদ্বুদ্ধ করেছেন এবং এটিকে বরকতময় বলে আখ্যায়িত করেছেন। এটি মুসলমানদের বৈশিষ্ট্যও বটে।

সাহরির সময়
সাহরি হলো ভোরের একটু আগের খাবার। আল্লামা যামাখশারী (রহ.) বলেন, রাতের ছয় ভাগের শেষ ভাগ সাহরির সময়। মোল্লা আলি কারি (রাহ.) বলেন, রাতের অর্ধাংশের পর থেকেই সাহরির সময় শুরু হয় এবং ফজরের পূর্ব পর্যন্ত অবশিষ্ট থাকে (মিরকাতুল মাফাতিহ)।

সাহরির সময় শুরু হওয়ার ব্যাপারে মতপার্থক্য থাকলেও এর সমাপ্তির ব্যাপারে সবাই একমত। তা হলো সুবহে সাদিক তথা ফজরের সময় শুরু হওয়া মাত্রই সাহরির সময় শেষ হয়। মহান আল্লাহ বলেন, ‘আর তোমরা খাও ও পান করো যতক্ষণ রাতের কালো রেখা হতে উষার সাদা রেখা স্পষ্টরূপে প্রতিভাত না হয়। অতঃপর রাত আগমন পর্যন্ত রোজা পূর্ণ করো।’ (সুরা বাকারা, আয়াত: ১৮৭)
সাহরির ফজিলত
আনাস ইবন মালিক (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তোমরা সাহরি খাও, কারণ সাহরিতে বরকত রয়েছে।’ (সহিহ বুখারি; সহিহ মুসলিম)।

আমর ইবন আস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘আমাদের ও কিতাবধারীদের রোজার মধ্যে পার্থক্য হলো, সাহরি খাওয়া।’ (সহিহ মুসলিম)।

ইবন উমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতারা সাহরি গ্রহণকারীদের জন্য রহমতের দোয়া করেন।’ (ইবন হিব্বান)।

সাহরিতে যা খাওয়া যায়
সাহরি বরকতময় খাবার। বরকতময় হওয়ার অর্থ এই নয় যে, খুব বেশি করে খেতে হবে। এক ঢোক পানি পান করলেও সাহরির সুন্নত আদায় হয়। খেজুর দিয়েও সাহরি খাওয়া যায়। নবী (সা.) এটিকে মুমিনের উত্তম সাহরি বলে আখ্যায়িত করেছেন।

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘মুমিনের উত্তম সাহরি হলো খেজুর।’ (সুনান আবু দাউদ)।

শেষ সময়ে সাহরি খাওয়া
সুন্নত হলো, সাহরির শেষ সময়ের কাছাকাছি খাওয়া। রাসুলুল্লাহ (সা.)-এর সাহরি ও ফজর নামাজের মধ্যে ৫০ আয়াত তেলাওয়াতের সমপরিমাণ সময়ের ব্যবধান থাকত। যায়দ ইবন সাবেত (রা.) থেকে বর্ণিত, আমরা রাসুলুল্লাহ (সা.)-এর সঙ্গে সাহরি খেয়েছি। অতঃপর ফজরের নামাজ আদায় করেছি। সাহরি ও নামাজের মধ্যে প্রায় ৫০ আয়াত তেলাওয়াত পরিমাণ সময় ছিল (সহিহ বুখারি; সহিহ মুসলিম)।
সাহাবায়ে কেরাম সময় হলে দ্রুত ইফতার করতেন এবং দেরিতে সাহরি খেতেন (আল-মুসান্নাফ)।

সাহরি ও ফজরের আজান
সাহরির সময় শেষ হওয়া মাত্রই পানাহার বন্ধ করতে হবে। আজান দেওয়া-না দেওয়া এখানে মূল বিষয় নয়; বরং ফজরের সময় শুরু হওয়াই বিবেচ্য।

রাসুলুল্লাহ (সা.)-এর সময়ে হজরত বিলাল (রা.) তাহাজ্জুদ ও সাহরির সময় আজান দিতেন এবং হজরত আবদুল্লাহ ইবন উম্মে মাকতুম (রা.) ফজরের আজান দিতেন। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘বিলাল রাতে আজান দেয়। তোমরা খাও ও পান করো যতক্ষণ না ইবন উম্মে মাকতুমের আজান শুনতে পাও।’ (সহিহ বুখারি; সহিহ মুসলিম)।

সাহরি ও ফজর নামাজ
রাসুলুল্লাহ (সা.)-এর সাহরি ও ফজর নামাজের মধ্যে ৫০ আয়াত তেলাওয়াতের সমপরিমাণ সময় থাকত, যা আনুমানিক ১৫ থেকে ২০ মিনিট। কাজেই শেষ সময়ে সাহরি শেষ করে ফজরের সময় হলে নামাজ আদায় করলে সুন্নত অনুসরণ করা হয়।
লেখক: সহযোগী অধ্যাপক, আরবি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
:

সম্পর্কিত খবর

ইসলাম

অহংকার কেন মানুষের জন্য এক ঘাতক ব্যাধি

এপ্রিল ১৯, ২০২৬
ইসলাম

আজ ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এপ্রিল ১৭, ২০২৬
ইসলাম

সমকালীন বাস্তবতায় ইসলামি শিক্ষা

এপ্রিল ১১, ২০২৬

সপ্তাহের সেরা

  • ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস আজ: বিএসএফ-এর দম্ভ চূর্ণ করার ২৫ বছর

    0 shares
    Share 0 Tweet 0
  • গাজীপুরে ‘অপহৃত’ সেই ইমামের মেয়েকে উদ্ধার

    0 shares
    Share 0 Tweet 0
  • এবার কানাডায় মাফিয়ার খপ্পরে ব্যাংক খেকো এস আলমের ভাই লাবু

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপি থেকে ফারহার পদত্যাগ

    0 shares
    Share 0 Tweet 0
  • এনসিপিতে যোগ দিয়ে মেয়র নির্বাচন করার বিষয়ে যা বললেন মনজুর আলম

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধিদল পাঠাবে না ইরান

এপ্রিল ২০, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন জ্বালানিমন্ত্রী এবং প্রতিমন্ত্রী

এপ্রিল ২০, ২০২৬

ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২০

এপ্রিল ১৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version