বরগুনা-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মো. নূরুল ইসলাম মণিকে ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।
চিফ হুইপ হিসেবে দায়িত্ব পাওয়ায় বরগুনা-২ আসনের বামনা উপজেলার সাধারণ মানুষের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। সোমবার সন্ধ্যা ৭টার দিকে শহরে আনন্দ মিছিল বের করেন স্থানীয়রা।







