বুধবার, জুলাই ২৯, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

খুলনায় শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা

মার্চ ৫, ২০২৬
A A
খুলনায় শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা
Share on FacebookShare on Twitter

খুলনার রূপসা উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি ও রূপসা–বাগেরহাট আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ (৫৫) দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। বুধবার (৪ মার্চ) রাত ৯টার দিকে খুলনা মহানগরীর ডাকবাংলা মোড়ের বাটা শোরুমের সামনে জনসম্মুখে এ হামলার ঘটনা ঘটে।

নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দীন মুন্সীর ছেলে। তিনি র‌্যাবের ক্রসফায়ারে নিহত শীর্ষ সন্ত্রাসী মিনা কামাল ওরফে ফাটাকেস্টর ছোট ভাই।

এ ঘটনায় জড়িত সন্দেহে অশোক ঘোষ নামের এক ব্যক্তিকে একটি বিদেশি পিস্তলসহ হাতেনাতে আটক করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকবাংলা মোড়ে মাসুম বিল্লাহ অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হামলার পর পালিয়ে যাওয়ার সময় অশোক ঘোষ নামের এক ব্যক্তিকে স্থানীয়দের সহযোগিতায় আটক করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে পুলিশ।

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত ‘কন্ট্রাক্ট কিলিং’। প্রায় ছয় থেকে সাতজন হামলাকারী এ হত্যাকাণ্ডে অংশ নেয়। তারা মাসুম বিল্লাহকে লক্ষ্য করে গুলি চালায় এবং পরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ট্রাফিক বিভাগের এক পরিদর্শক অশোক ঘোষকে কোমরে পিস্তলসহ দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আটক করেন।

তিনি আরও জানান, আটক ব্যক্তির কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা গেছে, হামলায় মোট সাতজন অংশ নেয় এবং তাদের কাছে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র ছিল।

রূপসা প্রতিনিধি জানান, জনাকীর্ণ ডাকবাংলা মার্কেট এলাকায় গুলি ও কুপিয়ে এই শ্রমিক নেতাকে হত্যা করা হয়। রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা গেছে, ঈদের কেনাকাটার উদ্দেশ্যে তিনি ওই মার্কেটে গিয়েছিলেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম জানান, টাকার বিনিময়ে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

মাদক সেবনের টাকা না পেয়ে দলিল লেখককে পেটাল ছাত্রদল নেতা

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ

ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে কিশোরীকে ধর্ষণচেষ্টা, ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

জুলাই ২৯, ২০২৬
এনসিপি

পুলিশও হবেন, দলীয় এজেন্ডাও বাস্তবায়ন করবেন, এটা হতে পারে না, বললেন হাসনাত

জুলাই ২৯, ২০২৬

সপ্তাহের সেরা

  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা

জুলাই ২৯, ২০২৬

জুলাই আন্দোলন ছিল দীর্ঘদিনের ক্ষোভের বিস্ফোরণ: জাহিদুল ইসলাম

জুলাই ২৯, ২০২৬

ছাত্রলীগের করা মামলা বয়ে বেড়াচ্ছেন ছাত্রদল নেতা তৌহিদ

জুলাই ২৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version