রবিবার, জুন ২১, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

ট্রাক চালককে মারধর ও চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

মার্চ ৬, ২০২৬
A A
ট্রাক চালককে মারধর ও চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
Share on FacebookShare on Twitter

সিলেটের জৈন্তাপুরে সরকারি উন্নয়ন প্রকল্পে বাধা দান, শ্রমিকদের মারধর এবং চাঁদা দাবির অভিযোগে রহমত মারুফ নামের এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) ইফতারের পর উপজেলার বিরাখাই ইউনিয়নের হাটিরগ্রাম এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত রহমত মারুফ জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের বর্তমান যুগ্ম আহ্বায়ক এবং জৈন্তা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে স্থানীয় বড়গাং নদীর তীরবর্তী এলাকায় পানি উন্নয়ন বোর্ডের একটি বেড়িবাঁধ নির্মাণ কাজে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বন্যা নিয়ন্ত্রণ ও নদীভাঙন রোধে ওই এলাকায় খাল খনন এবং মাটি স্থানান্তরের কাজ চলছিল। বৃহস্পতিবার দুপুরে মাটিবোঝাই ট্রাকগুলো রহমত মারুফের বাড়ির সামনে পৌঁছালে তার বাবা জামাল আহমদ ও একদল যুবক ট্রাকগুলোর গতিরোধ করেন। অভিযোগ রয়েছে, তারা কাজ চালিয়ে যাওয়ার বিনিময়ে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করেন এবং শ্রমিকদের মারধর করেন।

চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় প্রকল্প ম্যানেজার ফারুক আহমেদ ও ট্রাকচালক মাহফুজুর রহমানের ওপর হামলা চালানো হয়। এ সময় একটি ট্রাক ভাঙচুর এবং ম্যানেজারের কাছ থেকে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার পর ট্রাকচালক মাহফুজুর রহমান বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে রহমত মারুফকে গ্রেপ্তার করে। জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, সরকারি কাজে বাধা ও চাঁদাবাজির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হবে। মামলার অন্য আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপি নেতাকে এমপি হানজালা

জুন ২১, ২০২৬
বাংলাদেশ

ইন্সপেক্টরকে ঝুলিয়ে পেটানোর বক্তব্যে কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার

জুন ২১, ২০২৬
বাংলাদেশ

শেরওয়ানির বদলে পরতে হচ্ছে কাফন, বিয়ের দিন যুবকের মৃত্যু

জুন ২১, ২০২৬

সপ্তাহের সেরা

  • বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • যুবদল নেতাকে হত্যার পর কারাগারে, জামিনে বেরিয়ে আরেক নেতাকে খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • ইস্কন আশ্রমে নওমুসলিমদের আটকে রেখে নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ইমামতি রেখে সিজদা থেকে পালিয়ে যাওয়া বহিষ্কৃত বিএনপি নেতা অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, আটক ১০

জুন ২১, ২০২৬

‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপি নেতাকে এমপি হানজালা

জুন ২১, ২০২৬

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া দল: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

জুন ২১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version