শনিবার, মার্চ ৭, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ: রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদের দাবিতে জামায়াতের বিক্ষোভ

মাহবুব কামাল - মাহবুব কামাল
মার্চ ৬, ২০২৬
A A
ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ: রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদের দাবিতে জামায়াতের বিক্ষোভ
Share on FacebookShare on Twitter

ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী। শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজের পর অনুষ্ঠিত এই কর্মসূচিতে সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের সাবেক দুই উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদের দাবি জানানো হয়।

জামায়াতের পক্ষ থেকে বলা হয়, “ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জনগণের রায় পাল্টে দেওয়ার অভিযোগের তদন্তের জন্য সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদের দাবি” লেখা ব্যানার নিয়ে দলটির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন। কর্মসূচির ছবি ও ভিডিও দলটির ভেরিফাইড ফেসবুক ও ইউটিউব পেজেও প্রকাশ করা হয়েছে।

সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামী অভিযোগ করে, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোট গণনা থেকে শুরু করে ফলাফল ঘোষণা পর্যন্ত প্রতিটি ধাপে ‘ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে। এ বিষয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান তারা।

জামায়াত নেতারা আরও অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের একটি মন্তব্যকে কেন্দ্র করে নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। এ ঘটনায় তিনি যেন প্রকাশ্যে ভুল স্বীকার করেন— এমন দাবিও জানায় দলটি।

আরওপড়ুন

‘বাংলাদেশ জিন্দাবাদ’ উচ্চারণ করে আলোচনার জন্ম দিলেন রাষ্ট্রপতি

মধ্যস্থতার উদ্যোগ শুরু করেছে কিছু দেশ: ইরানের প্রেসিডেন্ট

এদিকে বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া সাবেক উপদেষ্টা ড. খলিলুর রহমানের বিরুদ্ধেও ‘লন্ডন মেকানিজম’ নামে একটি অভিযোগ তোলে জামায়াত।

প্রসঙ্গত, গত বছরের জুন মাসে তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে সেখানে অবস্থানরত বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছিলেন। ওই বৈঠককে ঘিরেই রাজনৈতিক অঙ্গনে ‘লন্ডন মেকানিজম’ নিয়ে আলোচনা ও বিতর্ক তৈরি হয়।

বিক্ষোভ সমাবেশে জামায়াত নেতারা নির্বাচনের ঘটনাবলী তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান।

সম্পর্কিত খবর

‘বাংলাদেশ জিন্দাবাদ’ উচ্চারণ করে আলোচনার জন্ম দিলেন রাষ্ট্রপতি
প্রধান সংবাদ

‘বাংলাদেশ জিন্দাবাদ’ উচ্চারণ করে আলোচনার জন্ম দিলেন রাষ্ট্রপতি

মার্চ ৭, ২০২৬
মধ্যস্থতার উদ্যোগ শুরু করেছে কিছু দেশ: ইরানের প্রেসিডেন্ট
আন্তর্জাতিক

মধ্যস্থতার উদ্যোগ শুরু করেছে কিছু দেশ: ইরানের প্রেসিডেন্ট

মার্চ ৭, ২০২৬
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রধান সংবাদ

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা প্রধানমন্ত্রীর

মার্চ ৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • মসজিদের উপরে ‘লাল পতাকা’ উত্তোলন করল ইরান, এর অর্থ কী?

    মসজিদের উপরে ‘লাল পতাকা’ উত্তোলন করল ইরান, এর অর্থ কী?

    0 shares
    Share 0 Tweet 0
  • ইসরায়েলি প্রযুক্তিতে তৈরি নিরাপদ স্মার্টফোন প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে

    0 shares
    Share 0 Tweet 0
  • ভারতে সফরে গেলেন নবনিযুক্ত ডিজিএফআই প্রধান!

    0 shares
    Share 0 Tweet 0
  • খামেনি শেষ নিশ্বাস ত্যাগ করেন কোথায়, যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • ধর্ষণ চেষ্টাকালে পুরুষের যৌনাঙ্গ কেটে দিলেন নারী

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইরানকে ‘ধ্বংস’ করে দেয়ার ব্যাপারে ট্রাম্পের বক্তব্যে মেসির হাততালি, সোশাল মিডিয়ায় সমালোচনা

ইরানকে ‘ধ্বংস’ করে দেয়ার ব্যাপারে ট্রাম্পের বক্তব্যে মেসির হাততালি, সোশাল মিডিয়ায় সমালোচনা

মার্চ ৭, ২০২৬
‘বাংলাদেশ জিন্দাবাদ’ উচ্চারণ করে আলোচনার জন্ম দিলেন রাষ্ট্রপতি

‘বাংলাদেশ জিন্দাবাদ’ উচ্চারণ করে আলোচনার জন্ম দিলেন রাষ্ট্রপতি

মার্চ ৭, ২০২৬
জুলাই অভ্যুত্থান ব্যর্থ হলে এই সাংবাদিকরাই হাসিনার কদমবুচি করতো: হাসনাত

হাসনাতের বাসায় অভিযানের বিষয়ে যা জানা গেল

মার্চ ৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০