রবিবার, জুন ২১, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

ঈদগাহ মাঠের ম্যানেজিং কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২

মার্চ ৭, ২০২৬
A A
ঈদগাহ মাঠের ম্যানেজিং কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২
Share on FacebookShare on Twitter

রাজশাহীর পুঠিয়া উপজেলার বাঁশপুকুরিয়া বাজারে একটি ঈদগাহ মাঠের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই সংঘর্ষে অন্তত দুজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেলপুকুর ইউনিয়নের সাবেক সদস্য আব্দুল ওয়াহিদ এবং ওয়ার্ড বিএনপি সভাপতি মমিনের মধ্যে বাঁশপুকুরিয়া দক্ষিণপাড়া ঈদগাহ মাঠের কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার সন্ধ্যায় বাজারে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ উঠেছে, আব্দুল ওয়াহিদ মেম্বার ও তার পরিবারের সদস্যরা মমিনের ভাতিজা খোরশেদ ও জয়ের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে মমিন সমর্থকরা ক্ষুব্ধ হয়ে বাজারে আব্দুল ওয়াহিদ মেম্বারের ভাতিজার একটি কীটনাশকের দোকানে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় তারা ওয়াহিদ মেম্বারের দলীয় কার্যালয়ের আসবাবপত্র রাস্তায় বের করে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বেলপুকুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানার অফিসার ইনচার্জ মো. আরজুন জানান, ঈদগাহ মাঠের কমিটি নিয়ে পুরনো বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

বিএনপি

মাদক সেবনের অপরাধে বিএনপি নেতার ছেলের কারাদণ্ড

জুন ২১, ২০২৬
বাংলাদেশ

ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়তে হবে: মামুনুল হক

জুন ২১, ২০২৬
বাংলাদেশ

আলাদা প্রদেশ চাওয়া ব্যক্তিদের কঠোরভাবে নিয়ন্ত্রণের আহ্বান রেজাউল করিম আবরারের

জুন ২০, ২০২৬

সপ্তাহের সেরা

  • বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • যুবদল নেতাকে হত্যার পর কারাগারে, জামিনে বেরিয়ে আরেক নেতাকে খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • ইস্কন আশ্রমে নওমুসলিমদের আটকে রেখে নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ইমামতি রেখে সিজদা থেকে পালিয়ে যাওয়া বহিষ্কৃত বিএনপি নেতা অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মাদক সেবনের অপরাধে বিএনপি নেতার ছেলের কারাদণ্ড

জুন ২১, ২০২৬

ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়তে হবে: মামুনুল হক

জুন ২১, ২০২৬

আজ মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

জুন ২১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version