ভারতীয় হাইকমিশন, ঢাকা আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নেতারা। শনিবার বিকেলে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-র রূপসী হলে এ ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা এবং বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।







