বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার

তুর্জ খান - তুর্জ খান
মার্চ ৮, ২০২৬
A A
ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার
Share on FacebookShare on Twitter

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবাসহ শহিদুল্লাহ (৫৫) নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার পোকখালী ইউনিয়নের মুসলিম বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এসআই মুজিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুসলিম বাজারের নূর আলমের ফার্মেসির সামনে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে শহিদুল্লাহকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক সেবনের কাজে ব্যবহৃত ১২টি ফুয়েল পেপার উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত শহিদুল্লাহ পোকখালী ইউনিয়নের পূর্ব পোকখালী দক্ষিণ পাড়ার এনামুল হকের ছেলে। তিনি পোকখালী ইউনিয়ন যুবদলের ২ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক পদে দায়িত্বরত ছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সংশ্লিষ্ট প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরওপড়ুন

গরু চুরির অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার

ছাত্রদলের হাত থেকে রেহাই পেলেন না জবি কর্মচারী; বিচার চেয়ে ভুক্তভোগীর আকুতি

এদিকে, মাদকসহ আটকের খবর ছড়িয়ে পড়লে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে যুবদল। সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে উপজেলা যুবদলের নির্দেশনায় শহিদুল্লাহকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পোকখালী ইউনিয়ন যুবদলের সভাপতি আজম খাঁন ও সাধারণ সম্পাদক মনজুর আলম এই বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। জনস্বার্থে অপরাধ ও মাদকের বিরুদ্ধে পুলিশের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর

গরু চুরির অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার
বাংলাদেশ

গরু চুরির অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার

মার্চ ১৮, ২০২৬
ছাত্রদলের হাত থেকে রেহাই পেলেন না জবি কর্মচারী; বিচার চেয়ে ভুক্তভোগীর আকুতি
বাংলাদেশ

ছাত্রদলের হাত থেকে রেহাই পেলেন না জবি কর্মচারী; বিচার চেয়ে ভুক্তভোগীর আকুতি

মার্চ ১৮, ২০২৬
নামাজঘরের পাশে মাদক-জুয়া, প্রতিবাদ করায় কৃষকদল নেতার হামলায় বিশ্ববিদ্যালয় ছাত্র রক্তাক্ত
বাংলাদেশ

নামাজঘরের পাশে মাদক-জুয়া, প্রতিবাদ করায় কৃষকদল নেতার হামলায় বিশ্ববিদ্যালয় ছাত্র রক্তাক্ত

মার্চ ১৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    0 shares
    Share 0 Tweet 0
  • স্বামী হত্যাকারী টিকটকার আঁখি অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

    0 shares
    Share 0 Tweet 0
  • অর্ধেকেরও কম দামে সরকারকে তেল দিচ্ছে রাশিয়া, লাগবে না জাহাজ ভাড়াও

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রীর বক্তব্য বনাম ভাড়ার প্রকৃত অবস্থা!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মিয়ানমার বিদ্রোহীদের ড্রোন প্রশিক্ষণের সময় মিজোরামে ৭ বিদেশি নাগরিক আটক

মিয়ানমার বিদ্রোহীদের ড্রোন প্রশিক্ষণের সময় মিজোরামে ৭ বিদেশি নাগরিক আটক

মার্চ ১৯, ২০২৬
তেহরানে শোকের সমুদ্র; লারিজানি ও খাতিবের জানাজায় লাখো মানুষের ঢল

তেহরানে শোকের সমুদ্র; লারিজানি ও খাতিবের জানাজায় লাখো মানুষের ঢল

মার্চ ১৯, ২০২৬
পিছু হটার ইঙ্গিত ট্রাম্পের, ইরান চায় শীর্ষ নেতাদের হত্যার প্রতিশোধ

পিছু হটার ইঙ্গিত ট্রাম্পের, ইরান চায় শীর্ষ নেতাদের হত্যার প্রতিশোধ

মার্চ ১৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০