বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

কারাগারে ইমিসহ তিনজন, ৩০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তুর্জ খান - তুর্জ খান
মার্চ ৮, ২০২৬
A A
কারাগারে ইমিসহ তিনজন, ৩০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
Share on FacebookShare on Twitter

রাজধানীর শাহবাগ এলাকায় শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ প্রচারকে কেন্দ্র করে সৃষ্ট অপ্রীতিকর পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বামনেত্রী শেখ তাসনিম আফরোজ ইমি এবং ছাত্রলীগ নেতা আসিফ আহমেদসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৭ মার্চ) দুপুরের পর থেকে রাত পর্যন্ত চলা উত্তেজনার জেরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে মামলা করা হয়।

মামলার আসামিরা হলেন—ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা আসিফ আহমেদ, সাবেক ছাত্রলীগ কর্মী আবদুল্লাহ আল মামুন এবং ছাত্র ইউনিয়নের সাবেক নেত্রী শেখ তাসনিম আফরোজ ইমি। এ ছাড়া আরও ২০-৩০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে এই মামলায় আসামি করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঘটনার সূত্রপাত হয় শনিবার দুপুর আনুমানিক ৩টার দিকে। শাহবাগ থানাধীন শহীদুল্লাহ হল ক্রসিং এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কতিপয় সদস্য সমবেত হয়ে মাইকে ৭ মার্চের ভাষণ বাজাচ্ছিল। খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হলে পালানোর চেষ্টাকালে স্থানীয়দের সহায়তায় আসিফ আহমেদ সৈকতকে আটক করা হয়। আসিফ ঢাবির পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী এবং শহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগের সাবেক পদধারী নেতা।

আরওপড়ুন

গরু চুরির অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার

ছাত্রদলের হাত থেকে রেহাই পেলেন না জবি কর্মচারী; বিচার চেয়ে ভুক্তভোগীর আকুতি

আসিফকে আটকের প্রতিবাদে ওই দিন রাত ৯টা ২০ মিনিটের দিকে জাতীয় জাদুঘরের ১ নং গেটের সামনে আবদুল্লাহ আল মামুন ও শেখ তাসনিম আফরোজ ইমির নেতৃত্বে আরও ১০-১৫ জন সমবেত হন। তারা একটি রিকশায় মাইক বেঁধে পুনরায় ৭ মার্চের ভাষণ বাজাতে শুরু করেন এবং উসকানিমূলক স্লোগান দেন। সে সময় শাহবাগ থানা মসজিদে তারাবিহ নামাজ চলছিল।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা পুলিশের কাজে বাধা প্রদান করেন এবং থানা হেফাজত থেকে আসিফ আহমেদকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু প্রতিনিধি এ বি যুবায়ের এবং মোহাম্মদ মোসাদ্দেকের নেতৃত্বে একদল শিক্ষার্থী মামুন ও ইমিকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে রমনা জোনের ডিসি মো. মাসুদ আলম জানান, গ্রেপ্তারকৃতরা ছাত্রলীগের সক্রিয় নেতা এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পর্কিত খবর

গরু চুরির অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার
বাংলাদেশ

গরু চুরির অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার

মার্চ ১৮, ২০২৬
ছাত্রদলের হাত থেকে রেহাই পেলেন না জবি কর্মচারী; বিচার চেয়ে ভুক্তভোগীর আকুতি
বাংলাদেশ

ছাত্রদলের হাত থেকে রেহাই পেলেন না জবি কর্মচারী; বিচার চেয়ে ভুক্তভোগীর আকুতি

মার্চ ১৮, ২০২৬
নামাজঘরের পাশে মাদক-জুয়া, প্রতিবাদ করায় কৃষকদল নেতার হামলায় বিশ্ববিদ্যালয় ছাত্র রক্তাক্ত
বাংলাদেশ

নামাজঘরের পাশে মাদক-জুয়া, প্রতিবাদ করায় কৃষকদল নেতার হামলায় বিশ্ববিদ্যালয় ছাত্র রক্তাক্ত

মার্চ ১৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    0 shares
    Share 0 Tweet 0
  • স্বামী হত্যাকারী টিকটকার আঁখি অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

    0 shares
    Share 0 Tweet 0
  • অর্ধেকেরও কম দামে সরকারকে তেল দিচ্ছে রাশিয়া, লাগবে না জাহাজ ভাড়াও

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রীর বক্তব্য বনাম ভাড়ার প্রকৃত অবস্থা!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মিয়ানমার বিদ্রোহীদের ড্রোন প্রশিক্ষণের সময় মিজোরামে ৭ বিদেশি নাগরিক আটক

মিয়ানমার বিদ্রোহীদের ড্রোন প্রশিক্ষণের সময় মিজোরামে ৭ বিদেশি নাগরিক আটক

মার্চ ১৯, ২০২৬
তেহরানে শোকের সমুদ্র; লারিজানি ও খাতিবের জানাজায় লাখো মানুষের ঢল

তেহরানে শোকের সমুদ্র; লারিজানি ও খাতিবের জানাজায় লাখো মানুষের ঢল

মার্চ ১৯, ২০২৬
পিছু হটার ইঙ্গিত ট্রাম্পের, ইরান চায় শীর্ষ নেতাদের হত্যার প্রতিশোধ

পিছু হটার ইঙ্গিত ট্রাম্পের, ইরান চায় শীর্ষ নেতাদের হত্যার প্রতিশোধ

মার্চ ১৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০