বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম রাজনীতি আওয়ামী লীগ

চুয়াডাঙ্গায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কুপিয়ে জখম ও ধর্ষণ চেষ্টার অভিযোগ

- তুর্জ খান
মার্চ ৯, ২০২৬
A A
চুয়াডাঙ্গায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কুপিয়ে জখম ও ধর্ষণ চেষ্টার অভিযোগ
Share on FacebookShare on Twitter

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় এক স্বেচ্ছাসেবক দল নেতার স্ত্রীকে শ্লীলতাহানি, ধর্ষণের চেষ্টা এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী গৃহবধূ বর্তমানে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৭ মার্চ) সকালে উপজেলার রায়পুর ইউনিয়নের দোয়াপাড়া গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। অভিযুক্ত রাসেল হোসেন (২২) ওই গ্রামের জাহিদুল ইসলামের ছেলে এবং তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অভিযোগ অনুযায়ী, ঘটনার সময় রায়পুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কবির হোসেনের স্ত্রী বাড়ির পাশের জমিতে হাঁস চরাচ্ছিলেন। এ সময় রাসেল তাকে পেছন থেকে জাপটে ধরে পাশের একটি ড্রাগন বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান। ধস্তাধস্তির একপর্যায়ে রাসেল তার কাছে থাকা ধারালো ‘দা’ দিয়ে ওই নারীকে এলোপাতাড়ি কোপাতে থাকেন, এতে তার দুই হাত মারাত্মকভাবে জখম হয়।

পরে ভুক্তভোগীর মেয়ে ও শ্যালিকা ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারী রাসেল পালিয়ে যান। স্বজনরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ভুক্তভোগীর স্বামী কবির হোসেন দাবি করেছেন, কয়েক দিন আগে তার ওপর হামলা হয়েছিল এবং এবার তার স্ত্রীকে টার্গেট করা হয়েছে। বর্তমানে তিনি সপরিবারে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান সেখ জানান, শনিবার রাতে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

পুলিশে শৃঙ্খলা ফেরায় সেনাবাহিনী প্রত্যাহার করা হচ্ছে: সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী

মে ৭, ২০২৬
বাংলাদেশ

রাতে নিখোঁজ গৃহবধূকে সকালে পাওয়া গেল গাছের মগডালে, কৌতূহলীদের ভিড়

মে ৭, ২০২৬
বাংলাদেশ

বিদ্যুতের দাম আবার বাড়ানোর পরিকল্পনা সরকারের, কত শতাংশ বৃদ্ধির প্রস্তাব

মে ৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • কোন কোন মুসলিম প্রার্থী জিতল পশ্চিমবঙ্গে?

    0 shares
    Share 0 Tweet 0
  • মিরপুরে বিএনপি, যুবদল, ছাত্রদল ও পুলিশ মিলেমিশে চাঁদাবাজি

    0 shares
    Share 0 Tweet 0
  • পুরুষ হরমোন টেস্টোস্টেরন কমে গেলে যেসব সমস্যা হতে পারে

    0 shares
    Share 0 Tweet 0
  • নবম পে স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত, যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • এপস্টেইন দ্বীপের রহস্যময় ‘মসজিদ’: পবিত্র কাবার গিলাফ ও কিসওয়া চুরির তথ্য ফাঁস

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রাষ্ট্রীয় পদে না থেকেও স্থাপনা উদ্বোধন ডা. জোবাইদার, কূটনৈতিক বৈঠকে অংশগ্রহণ জাইমার

মে ৭, ২০২৬

পুলিশে শৃঙ্খলা ফেরায় সেনাবাহিনী প্রত্যাহার করা হচ্ছে: সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী

মে ৭, ২০২৬

সংসদকে রাষ্ট্রের কেন্দ্রবিন্দুতে ফেরানোর নতুন দর্শন

মে ৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version