মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি আওয়ামী লীগ

সীমান্ত দিয়ে দেশে ঢুকছেন আওয়ামী নেতারা

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
মার্চ ১০, ২০২৬
A A
সীমান্ত দিয়ে দেশে ঢুকছেন আওয়ামী নেতারা
Share on FacebookShare on Twitter

পবিত্র ঈদুল ফিতর ও ২৬ মার্চকে সামনে রেখে কুমিল্লায় আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। স্থানীয় পর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগের কিছু নেতাকর্মী নতুন করে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন।

অভিযোগ রয়েছে, দলের নেতাদের পাশাপাশি নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নেতাকর্মীও সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশ করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জুলাইয়ের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের বহু নেতাকর্মী অবৈধভাবে ভারতে চলে যান। পরবর্তীতে বিএনপি সরকার গঠনের পর তাদের অনেকেই আবার সীমান্তপথে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছেন। অধিকাংশের পাসপোর্ট না থাকায় তারা কুমিল্লা সীমান্তের বিভিন্ন পয়েন্ট ব্যবহার করছে বলে অভিযোগ রয়েছে।

ইতোমধ্যে কয়েকজন নেতা দেশে ফিরেছেন বলেও স্থানীয়রা দাবি করেছেন।
গোয়েন্দা সূত্রের দাবি, ভারতে অবস্থান করা নিষিদ্ধ ছাত্রলীগের কিছু নেতা কুমিল্লার সাবেক কয়েকজন সংসদ সদস্যের আর্থিক সহায়তায় বিদেশি অস্ত্র নিয়ে দেশে প্রবেশ করেছে। তাদের উদ্দেশ্য দেশের ভেতরে অস্থিতিশীলতা সৃষ্টি করা।

আরওপড়ুন

সংসদ উপনেতা-স্পিকার পদে ৮, ডেপুটি স্পিকারে ৪ নাম আলোচনায়

সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য: প্রধানমন্ত্রী

এদিকে স্থানীয়দের অভিযোগ, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন—যিনি ছাত্র হত্যার একাধিক মামলার আসামি—ভারত থেকে পরে দুবাই যান এবং সম্প্রতি দেশে ফিরে আসেন। তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার নিজ গ্রামে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে তিনি কীভাবে দেশে প্রবেশ করেছেন, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি সীমান্ত দিয়ে অবৈধভাবে ঢুকেছেন।

স্থানীয়রা আরও অভিযোগ করেন, দেশে ফিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করার ঘোষণা দিয়েছেন সাজ্জাদ হোসেন স্বপন। দিনের আলোতেই তিনি চলাফেরা করলেও আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করেনি।

বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া বলেন, ব্যক্তিগতভাবে কারো সঙ্গে আওয়ামী লীগের নেতাদের যোগাযোগ থাকতে পারে কি না তা তিনি জানেন না। তবে দলীয়ভাবে নিষিদ্ধ কোনো সংগঠনকে সহায়তা দেওয়ার নির্দেশনা নেই বলে তিনি জানান।

অন্যদিকে স্থানীয় বিএনপিনেতাকর্মীদের দাবি, কিছু নামধারী বিএনপি নেতা আওয়ামী লীগের নেতাদের আশ্রয় দিচ্ছেন এবং এর বিনিময়ে অর্থ নিচ্ছেন। কয়েকজন আওয়ামী লীগ চেয়ারম্যান ইতোমধ্যে বিএনপিতে যোগ দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

কিছু বিএনপি নেতার ইফতার মাহফিলে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতি নিয়েও তৃণমূল নেতাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তাদের অভিযোগ, দীর্ঘদিন নির্যাতনের শিকার হওয়ার পরও এখন তাদের সঙ্গে আপস করা হচ্ছে।

লাকসাম উপজেলা ছাত্রদলের নেতা মোহাম্মদ মহসিন বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ গোপনে এলাকায় অস্থিরতা তৈরির চেষ্টা করছে। ছাত্রদল যে কোনো সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করতে প্রস্তুত রয়েছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ বলেন, তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে গোপন সম্পর্ক থাকার অভিযোগ আগে থেকেই ছিল। তিনি এসব ঘটনার নিন্দা জানান এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ না দেওয়ার দাবি জানান।

এদিকে বিবির বাজার স্থলবন্দর ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, তাদের বন্দর দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সুযোগ নেই এবং তারা সতর্ক অবস্থানে রয়েছেন।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র হত্যার মামলার আসামিদের গ্রেপ্তার করা হবে। যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, তাই তাদের প্রচারণাও নিষিদ্ধ।

সীমান্তপথে অবৈধ প্রবেশের বিষয়ে তিনি বলেন, সীমান্তের বিষয়টি বিজিবির দায়িত্বের মধ্যে পড়ে।

এ বিষয়ে বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক কর্নেল মীর আলী এজাজ বলেন, সীমান্তে অবৈধ প্রবেশ, অস্ত্র ও চোরাচালান ঠেকাতে বিজিবি সবসময় সতর্ক রয়েছে। এখন পর্যন্ত এ ধরনের কাউকে পাওয়া যায়নি বলেও তিনি জানান।

সম্পর্কিত খবর

সংসদ উপনেতা-স্পিকার পদে ৮, ডেপুটি স্পিকারে ৪ নাম আলোচনায়
প্রধান সংবাদ

সংসদ উপনেতা-স্পিকার পদে ৮, ডেপুটি স্পিকারে ৪ নাম আলোচনায়

মার্চ ১০, ২০২৬
সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য: প্রধানমন্ত্রী
প্রধান সংবাদ

সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য: প্রধানমন্ত্রী

মার্চ ১০, ২০২৬
যুদ্ধ শুরু করেনি, কিন্তু শেষ করবে ‘ইরান’: ইরানি প্রশাসনের মুখপাত্র ফাতেমা মোহাজেরানি
আন্তর্জাতিক

যুদ্ধ শুরু করেনি, কিন্তু শেষ করবে ‘ইরান’: ইরানি প্রশাসনের মুখপাত্র ফাতেমা মোহাজেরানি

মার্চ ১০, ২০২৬

সপ্তাহের সেরা

  • ইসরায়েলি প্রযুক্তিতে তৈরি নিরাপদ স্মার্টফোন প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে

    ইসরায়েলি প্রযুক্তিতে তৈরি নিরাপদ স্মার্টফোন প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসনাতের বাসায় অভিযানের বিষয়ে যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা জানাল সরকার

    0 shares
    Share 0 Tweet 0
  • আমেনা হত্যাকাণ্ডে নাটকীয় মোড়: মেয়েকে হত্যা করে মিথ্যা গল্প সাজিয়েছিলেন সৎ বাবা

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপির হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইউনিয়ন জামায়াত আমিরের মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

নেতানিয়াহু আহত বা নিহত হওয়া নিয়ে যা বললো ইরানি সংবাদমাধ্যম

নেতানিয়াহু আহত বা নিহত হওয়া নিয়ে যা বললো ইরানি সংবাদমাধ্যম

মার্চ ১০, ২০২৬
প্রথমবার ‘ডার্ক ঈগল’ মোতায়েন করল যুক্তরাষ্ট্র

প্রথমবার ‘ডার্ক ঈগল’ মোতায়েন করল যুক্তরাষ্ট্র

মার্চ ১০, ২০২৬
রাজনৈতিক সৌহার্দ্য নষ্টের দায় বিএনপিকেই নিতে হবে: অধ্যক্ষ ইউনুস আহমদ

রাজনৈতিক সৌহার্দ্য নষ্টের দায় বিএনপিকেই নিতে হবে: অধ্যক্ষ ইউনুস আহমদ

মার্চ ১০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০