সোমবার, মার্চ ১৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

শুরুর আগেই উত্তাপ: আজ শুরু হচ্ছে প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন

- তুহিন সিরাজী
মার্চ ১২, ২০২৬
A A
হাসিনার গণহত্যার বর্ণনা সংসদে তুলে ধরবেন রাষ্ট্রপতি
Share on FacebookShare on Twitter

বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। তবে অধিবেশন শুরুর আগেই সরকারি দল ও বিরোধী দলের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এমনকি প্রথম দিনের বৈঠকেই বিরোধী দলের ওয়াকআউটের সম্ভাবনাও তৈরি হয়েছে।

ক্ষমতাসীন বিএনপি ও তাদের মিত্র সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়া, ওই পরিষদের শপথসংক্রান্ত চিঠি এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে উচ্চ আদালতের জারি করা রুলকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধ তীব্র হয়েছে। একই সঙ্গে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েও মতবিরোধ বাড়ছে।

এদিকে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়টিও নতুন করে রাজনৈতিক টানাপোড়েন সৃষ্টি করেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সংসদে ভাষণ দেওয়া নিয়ে বিতর্ক।

বিরোধী দল অধিবেশনে অংশ নিলেও রাষ্ট্রপতির ভাষণের সময় তারা অধিবেশন বর্জন করতে পারে বলে শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে এখনো তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

দীর্ঘ দেড় দশকের একতরফা সংসদের অবসান ঘটিয়ে আজ নতুন সংসদের যাত্রা শুরু হচ্ছে। এবার সংসদে সরকারি দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকলেও বিরোধী দলও তুলনামূলকভাবে শক্ত অবস্থানে রয়েছে। বিরোধী দল ইতোমধ্যে সংসদে গঠনমূলক ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়েছে।

সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম বলেন, সংসদকে একটি কার্যকর ও অর্থবহ প্রতিষ্ঠানে পরিণত করতে সরকার কাজ করবে। পারস্পরিক সংলাপ ও ঐকমত্যের মাধ্যমে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সমাধান সম্ভব বলেও তিনি আশা প্রকাশ করেন।

অপরদিকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, দেশের স্বার্থে সরকারের ভালো কাজকে সমর্থন করা হবে। তবে সরকার ভুল করলে তা সংশোধনের পরামর্শ দেওয়া হবে এবং প্রয়োজনে প্রতিবাদও করা হবে।

আজ সকাল ১১টায় সংসদের প্রথম বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। সংবিধান অনুযায়ী সাধারণ নির্বাচনের ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের অধিবেশন আহ্বান করা বাধ্যতামূলক। সেই অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন।

প্রথম বৈঠকে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এরপর রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, প্রথম বৈঠকের পর দুদিন বিরতি দিয়ে ১৫ মার্চ দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর ঈদুল ফিতর উপলক্ষে প্রায় দুই সপ্তাহ বিরতি দিয়ে ২৯ মার্চ আবার অধিবেশন শুরু হতে পারে।

এদিকে স্পিকার ও ডেপুটি স্পিকার পদে কে আসবেন তা এখনো চূড়ান্ত হয়নি। স্পিকার হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের নাম বেশি আলোচনায় রয়েছে। এছাড়া আলতাফ হোসেন চৌধুরী, ড. এম ওসমান ফারুক এবং মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের নামও আলোচনায় রয়েছে।

ডেপুটি স্পিকার পদে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ও ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনের নাম আলোচনায় রয়েছে বলে জানা গেছে।

প্রথম দিনের অধিবেশনে সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশও সংসদে উপস্থাপন করা হবে এবং সেগুলো যাচাই-বাছাইয়ের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হতে পারে।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

মোজতবা খামেনি সুস্থ আছেন এবং সক্রিয়ভাবে রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব পালন করছেন: আব্বাস আরাঘচি

মার্চ ১৬, ২০২৬
প্রধান সংবাদ

কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

মার্চ ১৫, ২০২৬
এনসিপি

গণভোট মানেন কি মানেন না—স্পষ্ট করুন: নাহিদ ইসলাম

মার্চ ১৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • সংসদ অধিবেশনে শুরুতেই চমক

    0 shares
    Share 0 Tweet 0
  • শুরুতেই হাসির মুহূর্ত: সংসদে সৈয়দ তাহেরের মন্তব্যে হেসে উঠলেন সবাই

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপির হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইউনিয়ন জামায়াত আমিরের মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • হারানো সেই ৬ পারমাণবিক বোমাই ট্রাম্পের জন্য এখন বড় হুমকি

    0 shares
    Share 0 Tweet 0
  • কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মোজতবা খামেনি সুস্থ আছেন এবং সক্রিয়ভাবে রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব পালন করছেন: আব্বাস আরাঘচি

মার্চ ১৬, ২০২৬

ক্যাম্পাসের পাশে ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

মার্চ ১৬, ২০২৬

কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

মার্চ ১৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version