শনিবার, মার্চ ১৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

মহিলা জামায়াতের ইফতারে বিএনপির হামলা স্থানীয়দের প্রতিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

- মাহবুব কামাল
মার্চ ১৪, ২০২৬
A A
মহিলা জামায়াতের ইফতারে বিএনপির হামলা স্থানীয়দের প্রতিরোধে প্রাণ গেল বিএনপি নেতার
Share on FacebookShare on Twitter

ঝিনাইদহে মহিলা জামায়াতের একটি ইফতার মাহফিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে স্থানীয়দের প্রতিরোধে আহত বিএনপি নেতা তরু মিয়া মারা গেছেন। শুক্রবার (১৩ মার্চ) দুপুরে জেলা সদরের গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

নিহত তরু মিয়া সদর উপজেলার গান্না ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি মাধবপুর গ্রামের মৃত মুনসুর আলী মুন্সির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে মহিলা জামায়াতের উদ্যোগে একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এ আয়োজন সফল করার লক্ষ্যে বেলা ১১টার দিকে জামায়াতের গান্না বাজার শাখার আমির তৈয়বুর রহমানের বাড়িতে নারী কর্মীদের একটি বৈঠক চলছিল। এ সময় স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মী সেখানে উপস্থিত হয়ে ইফতার মাহফিল করতে বাধা দেন।

এ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সংঘর্ষে জড়িয়ে পড়েন উভয় পক্ষের লোকজন। স্থানীয়রা জানান, বিএনপির লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালালে জামায়াত কর্মী ও স্থানীয়রা প্রতিরোধ গড়ে তোলেন। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে গুরুতর আহত তরু মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।

এদিকে তরু মিয়ার মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার আগেই বিকেল ৪টার দিকে তার মৃত্যুর গুজব এলাকায় ছড়িয়ে পড়ে। এর জেরে ক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে জামায়াত সমর্থকদের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালান। এতে অন্তত সাতটি দোকান ভাঙচুর ও ক্ষতিগ্রস্ত হয় এবং আরও একজন আহত হন।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেক বিল্লাল হোসেন জানান, এলাকায় নতুন করে কোনো সংঘর্ষ এড়াতে পুলিশের পাশাপাশি বিপুল সংখ্যক র‌্যাব ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

প্রধান সংবাদ

নারীদের নামে ভুয়া বট আইডি খুলে বিএনপির পক্ষে সংঘবদ্ধ প্রচারণার অভিযোগ

মার্চ ১৩, ২০২৬
বাংলাদেশ

ইফতার বিতরণে বাধা, শ্রমিক দল নেতার পদ স্থগিত

মার্চ ১৩, ২০২৬
প্রধান সংবাদ

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

মার্চ ১৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • সংসদ অধিবেশনে শুরুতেই চমক

    0 shares
    Share 0 Tweet 0
  • শুরুতেই হাসির মুহূর্ত: সংসদে সৈয়দ তাহেরের মন্তব্যে হেসে উঠলেন সবাই

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপির হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইউনিয়ন জামায়াত আমিরের মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • হারানো সেই ৬ পারমাণবিক বোমাই ট্রাম্পের জন্য এখন বড় হুমকি

    0 shares
    Share 0 Tweet 0
  • সংসদ উপনেতা-স্পিকার পদে ৮, ডেপুটি স্পিকারে ৪ নাম আলোচনায়

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইরানের সরকার পতন নিয়ে সুর নরম ট্রাম্পের

মার্চ ১৪, ২০২৬

মহিলা জামায়াতের ইফতারে বিএনপির হামলা স্থানীয়দের প্রতিরোধে প্রাণ গেল বিএনপি নেতার

মার্চ ১৪, ২০২৬

ইরাকে মার্কিন জ্বালানিবাহী বিমান বিধ্বস্ত: ৬ জনের সবাই নিহত

মার্চ ১৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version