বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

সংসদ উপনেতা-স্পিকার পদে ৮, ডেপুটি স্পিকারে ৪ নাম আলোচনায়

মার্চ ১০, ২০২৬
A A
সংসদ উপনেতা-স্পিকার পদে ৮, ডেপুটি স্পিকারে ৪ নাম আলোচনায়
Share on FacebookShare on Twitter

জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভা আগামীকাল বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। সভায় স্পিকার, ডেপুটি স্পিকার এবং সংসদ উপনেতা পদের মনোনয়ন চূড়ান্ত হতে পারে। পরদিন বৃহস্পতিবার শুরু হওয়া সংসদের প্রথম দিনের অধিবেশনে এসব প্রস্তাব উত্থাপন ও অনুমোদনের কথা রয়েছে।

জাতীয় সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে সকাল ১১টায় এই সভা অনুষ্ঠিত হবে। এতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সংসদীয় কার্যক্রমের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

সোমবার জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হবে। সভায় সরকারি দলের সব সংসদ সদস্যকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।

গত ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্যদের শপথ গ্রহণের দিন বিরোধী দলের সভায় বিরোধীদলীয় নেতা, উপনেতা ও চিফ হুইপ চূড়ান্ত করা হয়। তবে সংসদ উপনেতা এখনও নির্বাচিত হয়নি।

বিএনপির কয়েকজন এমপি জানিয়েছেন, বুধবারের সভায় সংসদ উপনেতা নির্বাচন হতে পারে এবং স্পিকার ও ডেপুটি স্পিকার পদের প্রার্থীদের নামও চূড়ান্ত করা হতে পারে।

বিএনপি সূত্রে জানা গেছে, স্পিকার, ডেপুটি স্পিকার ও সংসদ উপনেতা পদে আলোচনায় থাকা সম্ভাব্য নামগুলোর মধ্যে রয়েছেন—দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও গয়েশ্বর চন্দ্র রায়, সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক, সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন, সাবেক সভাপতি জয়নুল আবেদীন, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু এবং বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

ডেপুটি স্পিকার পদে বিরোধী দলের একজনের নাম প্রস্তাব করা হলেও বিরোধী দল জামায়াতে ইসলামী এখনো এ বিষয়ে সম্মতি দেয়নি। এ অবস্থায় পরবর্তী করণীয় নিয়েও সভায় আলোচনা হতে পারে। জামায়াত প্রার্থী না দিলে সরকারি দল থেকেই ওই পদে প্রার্থী দেওয়া হতে পারে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে জানান, গণভোটে পাস হওয়া জুলাই জাতীয় সনদ অনুযায়ী উচ্চকক্ষ ও নিম্নকক্ষের ডেপুটি স্পিকার বিরোধী দল পাওয়ার কথা। বিএনপি যে প্রস্তাব দিয়েছে, তা লিখিতভাবে নয়—মৌখিকভাবে জানানো হয়েছে। বিষয়টি স্পষ্ট করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

তবে সরকার দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে ভবিষ্যতে জামায়াত ডেপুটি স্পিকার পদ গ্রহণ করতে পারে বলেও জানা গেছে। সে ক্ষেত্রে দলের ভেতরে কয়েকজন সংসদ সদস্যের নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে আছেন পাবনা-১ আসনের নাজিবুর রহমান মোমেন, ঢাকা-১৪ আসনের ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম, কুড়িগ্রাম-৩ আসনের ব্যারিস্টার মাহবুব সালেহী এবং পিরোজপুর-১ আসনের মাসুদ সাঈদী।

সম্পর্কিত খবর

জামায়াত

ভারত সব দলকে পকেটে ঢুকিয়ে ফেলেছে, একটি দলকে পারেনি: জামায়াত আমির

জুলাই ৩০, ২০২৬
প্রধান সংবাদ

জামায়াত নেতার বেলায় ২৫ কন্টেন্ট, হিন্দু তরুণী ও বিএনপি প্রতিমন্ত্রীর ভিডিও নিয়ে নীরব প্রথম আলো

জুলাই ৩০, ২০২৬
প্রধান সংবাদ

‘জামায়াতের বেলায় উন্মাদনা, প্রতিমন্ত্রীর বেলায় প্রাইভেসি!’, মিডিয়ার নীরবতা ঘিরে সমালোচনা

জুলাই ৩০, ২০২৬

সপ্তাহের সেরা

  • প্রতিমন্ত্রী ফরহাদের সঙ্গে হিন্দু তরুণীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে তোলপাড়

    0 shares
    Share 0 Tweet 0
  • পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • এমপি নজরুলকে ঘিরে বেরিয়ে এলো আরও চাঞ্চল্যকর তথ্য

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ভারত সব দলকে পকেটে ঢুকিয়ে ফেলেছে, একটি দলকে পারেনি: জামায়াত আমির

জুলাই ৩০, ২০২৬

জামায়াত নেতার বেলায় ২৫ কন্টেন্ট, হিন্দু তরুণী ও বিএনপি প্রতিমন্ত্রীর ভিডিও নিয়ে নীরব প্রথম আলো

জুলাই ৩০, ২০২৬

তারেক রহমান কি হাসিনা হতে চান, প্রশ্ন সারজিসের

জুলাই ৩০, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version