রবিবার, মার্চ ১৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

কালকের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন না করলে আন্দোলনে নামবে ১১দলীয় ঐক্য

প্রেস ব্রিফিংয়ে হামিদুর রহমান আযাদ

- তুহিন সিরাজী
মার্চ ১৪, ২০২৬
A A
কালকের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন না করলে আন্দোলনে নামবে ১১দলীয় ঐক্য
Share on FacebookShare on Twitter

জুলাই সনদ বাস্তবায়নে আগামীকালের মধ্যে কার্যকর উদ্যোগ না নিলে রাজপথে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য। একই সঙ্গে ২৮ মার্চ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে ভবিষ্যৎ আন্দোলনের কর্মসূচি ও রূপরেখা নির্ধারণ করে তা প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার দুপুরে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ হুঁশিয়ারি দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক ও ব্রিফিং অনুষ্ঠিত হয়।

হামিদুর রহমান আযাদ বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সহিংসতা তুলনামূলক কম হলেও জনআকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটেনি—এ বিষয়টি ইতোমধ্যেই স্পষ্ট হয়েছে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টাও বক্তব্য দিয়েছেন। নির্বাচনের ফলাফল জনমতের পুরো প্রতিফলন না হলেও জাতির বৃহত্তর স্বার্থে তা মেনে নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, জাতীয় নির্বাচনের পাশাপাশি জুলাই সনদ সংক্রান্ত আদেশের ওপর গণভোট অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় ৭০ শতাংশ ভোটার ‘হ্যাঁ’ ভোট দেন। একই দিনে সংসদ গঠনের ভোট ও গণভোট অনুষ্ঠিত হয়ে ফলাফল ও গেজেট প্রকাশ করা হয়। স্বাভাবিক নিয়ম অনুযায়ী দুটি অধিবেশন আহ্বান করার কথা থাকলেও কেবল একটি অধিবেশন ডাকা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

এ সময় তিনি বলেন, বিএনপির সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সংস্কার কমিশনের শপথ নেননি। অথচ তারা গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে অবস্থান নিয়েছিল। বাস্তবে এর ভিন্ন আচরণ জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা বলে মন্তব্য করেন তিনি।

সংস্কার কমিশনের অধিবেশন না ডাকার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে হামিদুর রহমান আযাদ বলেন, নিয়ম অনুযায়ী ৩০ দিনের মধ্যে সরকারকে সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে হয়, যার সময়সীমা আগামীকাল শেষ হচ্ছে। অবিলম্বে এ অধিবেশন আহ্বানের দাবি জানিয়ে তিনি বলেন, তা না হলে সরকার ও সংসদনেতাকে এর দায় নিতে হবে এবং জনগণের কাছে জবাবদিহি করতে হবে।

তিনি আরও বলেন, তাদের দলের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সরকারের সঙ্গে সহযোগিতামূলক অবস্থানের কথা বলেছেন। তবে সরকার সঠিক ভূমিকা পালন না করলে রাজপথে আন্দোলন গড়ে তোলা ছাড়া বিকল্প থাকবে না।

এ ছাড়া ছয়টি সিটিতে প্রশাসক নিয়োগের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, এতে নতুন করে কর্তৃত্ববাদী প্রবণতা তৈরি হচ্ছে কি না—সে প্রশ্ন উঠেছে এবং নির্বাচন বিলম্বের আশঙ্কাও দেখা দিয়েছে।

প্রশাসনে ব্যাপক দলীয়করণ এবং দক্ষ কর্মকর্তাদের বদলে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়ার অভিযোগ তুলে এসব কার্যক্রম বন্ধ করার দাবি জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হামিদুর রহমান আযাদ বলেন, তারা জুলাই সনদের আংশিক নয়, পূর্ণাঙ্গ বাস্তবায়ন চান। ডেপুটি স্পিকারের নাম প্রস্তাব করতে বলা হলেও তারা সরকারের কাছে জুলাই সনদ বাস্তবায়নে আরও উদার ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।

এ সময় ১১ দলীয় ঐক্যের শরিক দলগুলোর নেতারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

মোংলায় মহিলা দল সহ-সভাপতির বাড়ি থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার, স্বামী আটক

মার্চ ১৫, ২০২৬
বাংলাদেশ

ফ্যামিলি কার্ডের নামে গৃহিণীর চেকবই চুরির অভিযোগ স্বেচ্ছাসেবক দলনেতার বিরুদ্ধে

মার্চ ১৫, ২০২৬
জামায়াত

এস আলম পন্থীদের কর্মসূচি ঘিরে জামায়াতকে জড়িয়ে অপপ্রচার

মার্চ ১৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • সংসদ অধিবেশনে শুরুতেই চমক

    0 shares
    Share 0 Tweet 0
  • শুরুতেই হাসির মুহূর্ত: সংসদে সৈয়দ তাহেরের মন্তব্যে হেসে উঠলেন সবাই

    0 shares
    Share 0 Tweet 0
  • বিএনপির হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইউনিয়ন জামায়াত আমিরের মৃত্যু

    0 shares
    Share 0 Tweet 0
  • হারানো সেই ৬ পারমাণবিক বোমাই ট্রাম্পের জন্য এখন বড় হুমকি

    0 shares
    Share 0 Tweet 0
  • সংসদ উপনেতা-স্পিকার পদে ৮, ডেপুটি স্পিকারে ৪ নাম আলোচনায়

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মোংলায় মহিলা দল সহ-সভাপতির বাড়ি থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার, স্বামী আটক

মার্চ ১৫, ২০২৬

ফ্যামিলি কার্ডের নামে গৃহিণীর চেকবই চুরির অভিযোগ স্বেচ্ছাসেবক দলনেতার বিরুদ্ধে

মার্চ ১৫, ২০২৬

এস আলম পন্থীদের কর্মসূচি ঘিরে জামায়াতকে জড়িয়ে অপপ্রচার

মার্চ ১৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version