বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

‘শিশু হত্যাকারী অপরাধী’ হিসেবে নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ ঘোষণা দিল ইরান

- তুর্জ খান
মার্চ ১৬, ২০২৬
A A
‘শিশু হত্যাকারী অপরাধী’ হিসেবে নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ ঘোষণা দিল ইরান
Share on FacebookShare on Twitter

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান চরম উত্তেজনার মধ্যেই ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরাসরি লক্ষ্য করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। তেহরান স্পষ্ট জানিয়েছে, বর্তমান সংঘাতের প্রেক্ষাপটে নেতানিয়াহুকে হত্যার পরিকল্পনা নিয়ে তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে।

ইরানি গণমাধ্যমে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে ইসরাইলি প্রধানমন্ত্রীকে ‘শিশু হত্যাকারী অপরাধী’ বলে অভিহিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, এই অপরাধী বেঁচে থাকলে তাকে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে খুঁজে বের করে হত্যার প্রচেষ্টা অব্যাহত রাখা হবে। মূলত গাজা, লেবানন ও ইরানে ইসরাইলি সামরিক তৎপরতার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে তেহরান এই কঠোর অবস্থান নিয়েছে।

এদিকে, রণক্ষেত্রেও সংঘাতের তীব্রতা বেড়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম ‘ওয়াইনেট নিউজ’ জানিয়েছে, রোববার ইরানের অভ্যন্তর থেকে ছোড়া দুটি শক্তিশালী ক্ষেপণাস্ত্রকে দক্ষিণ ইসরায়েলের আকাশে প্রতিহত করেছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা। এই হামলার সময় পুরো এলাকায় সতর্ক সাইরেন বেজে ওঠে এবং বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয় হোম ফ্রন্ট কমান্ড।

একই সময়ে উত্তর সীমান্ত দিয়েও হামলার শিকার হয়েছে ইসরাইল। লেবানন থেকে ছোড়া একটি প্রজেক্টাইল আকাশেই ধ্বংস করার দাবি করেছে আইডিএফ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা কফার ইউভাল বসতির উত্তরে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে।

বিশ্লেষকদের মতে, রাষ্ট্রপ্রধানকে লক্ষ্য করে আইআরজিসির এই সরাসরি হত্যার হুমকি এবং পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে এক ভয়াবহ ও বিপজ্জনক পরিণতির দিকে ঠেলে দিচ্ছে। এই হুমকি দুই পক্ষের মধ্যে বিদ্যমান ছায়াযুদ্ধকে এখন সরাসরি সম্মুখ সমরের দিকে নিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

মমতা ব্যানার্জী পদত্যাগ না করলে কী ঘটবে পশ্চিমবঙ্গে!

মে ৬, ২০২৬
আন্তর্জাতিক

বিশ্বকে তাক লাগিয়ে ৬ হাজার কিমি পাল্লার প্রথম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উন্মোচন তুরস্কের

মে ৬, ২০২৬
আন্তর্জাতিক

সীমান্ত পেরিয়ে বাংলাদেশে টিটিপি সদস্য; উগ্রবাদী তৎপরতায় নতুন মোড়

মে ৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • কোন কোন মুসলিম প্রার্থী জিতল পশ্চিমবঙ্গে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পুরুষ হরমোন টেস্টোস্টেরন কমে গেলে যেসব সমস্যা হতে পারে

    0 shares
    Share 0 Tweet 0
  • নবম পে স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত, যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • এপস্টেইন দ্বীপের রহস্যময় ‘মসজিদ’: পবিত্র কাবার গিলাফ ও কিসওয়া চুরির তথ্য ফাঁস

    0 shares
    Share 0 Tweet 0
  • পদত্যাগ না করার ঘোষণা মমতার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রাজনীতি নিষিদ্ধ চাওয়া তিতুমীর ছাত্রীদের ‘বেশ্যা’ আখ্যা দিলেন হল ছাত্রদলের সহ-সভাপতি

মে ৭, ২০২৬

প্রথম আলোকে ‘প্রথম কালো’ বলে ট্রল করার নেপথ্যে কী?

মে ৭, ২০২৬

ফ্রি নৌ-অ্যাম্বুলেন্স সেবা চালু করলেন জামায়াত এমপি নুরুল ইসলাম বুলবুল

মে ৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version