রবিবার, জুন ২১, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০

মার্চ ১৭, ২০২৬
A A
আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০
Share on FacebookShare on Twitter

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে পাকিস্তানি বিমান হামলায় ভয়াবহ হতাহতের খবর পাওয়া গেছে। আফগান তালেবান সরকারের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানিয়েছেন, এই হামলায় অন্তত ৪০০ জন নিহত এবং প্রায় ২৫০ জন আহত হয়েছেন। সোমবার (১৬ মার্চ) রাত ৯টার দিকে এই বর্বরোচিত হামলা চালানো হয়।

আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্যানুযায়ী, কাবুলের ২,০০০ শয্যাবিশিষ্ট ‘ওমর অ্যাডিকশন ট্রিটমেন্ট হসপিটাল’-এ এই হামলা চালানো হয়। হামলায় হাসপাতাল ভবনটির বড় একটি অংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ বের করে আনছেন এবং ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন।

তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এই হামলাকে ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, নিহত ও আহতদের অধিকাংশই চিকিৎসাধীন রোগী ছিলেন। আফগান ক্রিকেটার মোহাম্মদ নবীও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে ‘স্বপ্ন ভঙ্গের কসাইখানা’ হিসেবে উল্লেখ করেছেন।

অন্যদিকে, পাকিস্তান সরকার বেসামরিক হাসপাতালে হামলার অভিযোগ অস্বীকার করেছে। পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তাদের সামরিক বাহিনী কাবুলে ‘সুনির্দিষ্ট সামরিক স্থাপনা’ এবং ‘সন্ত্রাসী অবকাঠামো’ লক্ষ্য করে অভিযান চালিয়েছে। তাদের দাবি, কোনো বেসামরিক স্থাপনায় বা সাধারণ মানুষের ওপর হামলা করা হয়নি।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাস থেকে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত সংঘর্ষ ও পাল্টাপাল্টি বিমান হামলা তীব্রতর হয়েছে। পাকিস্তান দাবি করছে, তারা আফগানিস্তানে আশ্রিত টিটিপি (TTP) জঙ্গিদের দমনে এই অভিযান চালাচ্ছে। তবে আফগান সরকার বারবার এই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। উদ্ধার কাজ চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সম্পর্কিত খবর

আওয়ামী লীগ

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া দল: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

জুন ২১, ২০২৬
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ডে পৌঁছাল ইরানের প্রতিনিধিদল

জুন ২১, ২০২৬
প্রধান সংবাদ

আজ মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

জুন ২১, ২০২৬

সপ্তাহের সেরা

  • বিএনপি নেতার বিরুদ্ধে বলায় নারীর গোপনাঙ্গে মরিচের গুঁড়া, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • যুবদল নেতাকে হত্যার পর কারাগারে, জামিনে বেরিয়ে আরেক নেতাকে খুন

    0 shares
    Share 0 Tweet 0
  • ইস্কন আশ্রমে নওমুসলিমদের আটকে রেখে নির্যাতনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ইমামতি রেখে সিজদা থেকে পালিয়ে যাওয়া বহিষ্কৃত বিএনপি নেতা অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপি নেতাকে এমপি হানজালা

জুন ২১, ২০২৬

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া দল: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

জুন ২১, ২০২৬

ইন্সপেক্টরকে ঝুলিয়ে পেটানোর বক্তব্যে কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার

জুন ২১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version