মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

এক বছর ধরে ভাতার টাকা তুলেছেন প্রতিবেশী অভিযোগ ইউএনওর কাছে

নেত্রকোনার মোহনগঞ্জে শিক্ষার্থীর ভাতার টাকা আত্মসাতের অভিযোগ; তদন্তে প্রশাসন

মাহবুব কামাল - মাহবুব কামাল
মার্চ ১৭, ২০২৬
A A
এক বছর ধরে ভাতার টাকা তুলেছেন প্রতিবেশী অভিযোগ ইউএনওর কাছে
Share on FacebookShare on Twitter

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় এক প্রতিবন্ধী শিক্ষার্থীর ভাতার টাকা এক বছর ধরে অন্যের মোবাইল নম্বরে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার।

ভুক্তভোগী সুমাইয়া ফারহানা (১৭) বড়তলি বানিহারি ইউনিয়নের শুকদেবপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। তার বাবা খোকন মিয়া অভিযোগ করেন, মেয়ের জন্য প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত নারী সদস্য মাকসুদা আক্তার তার কাছ থেকে পাঁচ হাজার টাকা নেন।

পরবর্তীতে প্রয়োজনীয় কাগজপত্র ও স্বাস্থ্য পরীক্ষা শেষে আবেদন জমা দেওয়া হলেও দীর্ঘদিন ভাতা না পেয়ে খোকন মিয়া সমাজসেবা কার্যালয়ে খোঁজ নেন। সেখানে গিয়ে তিনি জানতে পারেন, এক বছর আগেই তার মেয়ের ভাতা চালু হয়েছে। তবে সেই টাকা নিয়মিত অন্য একটি মোবাইল নম্বরে পাঠানো হচ্ছে।

খোঁজ নিয়ে দেখা যায়, নম্বরটি পাশের বাড়ির সাইদুর মিয়ার। বিষয়টি জানালে তিনি টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ করেন খোকন মিয়া। পরে বাধ্য হয়ে ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেন তিনি।

আরওপড়ুন

ঋণের টাকা না পেয়ে যুবককে শ্বাসরোধে হত্যা, লাশে আগুন—গাজীপুরে গ্রেপ্তার ৬

ঢাকা-৫ এ ভাঙা রাস্তা মেরামত করে আলোচনায় এমপি কামাল হোসেন

তবে অভিযোগ অস্বীকার করে সাইদুর মিয়া দাবি করেন, তিনি ভেবেছিলেন নিজের ভাতার টাকা তার নম্বরে আসছে। তিনি জানান, হিসাব যাচাই করে টাকা ফেরত দেওয়া হবে।

অন্যদিকে, টাকার বিনিময়ে ভাতার কার্ড করে দেওয়ার অভিযোগ নাকচ করে মাকসুদা আক্তার বলেন, বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে এবং পূর্ববর্তী সমাজসেবা কর্মকর্তার সময় এ ধরনের জটিলতা তৈরি হয়েছে।

এ বিষয়ে মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সমাজসেবা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয়দের মতে, এ ঘটনা ভাতা ব্যবস্থাপনায় তদারকির ঘাটতির দিকটি সামনে এনেছে। দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

সম্পর্কিত খবর

ঋণের টাকা না পেয়ে যুবককে শ্বাসরোধে হত্যা, লাশে আগুন—গাজীপুরে গ্রেপ্তার ৬
বাংলাদেশ

ঋণের টাকা না পেয়ে যুবককে শ্বাসরোধে হত্যা, লাশে আগুন—গাজীপুরে গ্রেপ্তার ৬

মার্চ ১৭, ২০২৬
ঢাকা-৫ এ ভাঙা রাস্তা মেরামত করে আলোচনায় এমপি কামাল হোসেন
জামায়াত

ঢাকা-৫ এ ভাঙা রাস্তা মেরামত করে আলোচনায় এমপি কামাল হোসেন

মার্চ ১৭, ২০২৬
স্বামী হত্যাকারী টিকটকার আঁখি অবশেষে গ্রেপ্তার
বাংলাদেশ

স্বামী হত্যাকারী টিকটকার আঁখি অবশেষে গ্রেপ্তার

মার্চ ১৭, ২০২৬

সপ্তাহের সেরা

  • সংসদ অধিবেশনে শুরুতেই চমক

    সংসদ অধিবেশনে শুরুতেই চমক

    0 shares
    Share 0 Tweet 0
  • শুরুতেই হাসির মুহূর্ত: সংসদে সৈয়দ তাহেরের মন্তব্যে হেসে উঠলেন সবাই

    0 shares
    Share 0 Tweet 0
  • কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

    0 shares
    Share 0 Tweet 0
  • স্বামী হত্যাকারী টিকটকার আঁখি অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • হারানো সেই ৬ পারমাণবিক বোমাই ট্রাম্পের জন্য এখন বড় হুমকি

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

অনবরত বন্ধুত্বের পরিচয় দিয়েই চলেছে চীন: জামায়াত আমির

অনবরত বন্ধুত্বের পরিচয় দিয়েই চলেছে চীন: জামায়াত আমির

মার্চ ১৭, ২০২৬
দলীয় প্রশাসক নিয়োগ দিয়ে সরকার গণতান্ত্রিক রীতি ভঙ্গ করেছে

দলীয় প্রশাসক নিয়োগ দিয়ে সরকার গণতান্ত্রিক রীতি ভঙ্গ করেছে

মার্চ ১৭, ২০২৬
সরকারি বাসভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন বিরোধীদলীয় নেতা

সরকারি বাসভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন বিরোধীদলীয় নেতা

মার্চ ১৭, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০