Friday, October 16, 2026
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
Home আন্তর্জাতিক

উপনিবেশিক যুদ্ধকৌশলেও ফিলিস্তিনিদের দমাতে ব্যর্থ ইসরাইল

July 15, 2025
A A
উপনিবেশিক যুদ্ধকৌশলেও ফিলিস্তিনিদের দমাতে ব্যর্থ ইসরাইল

ইসরাইল পশ্চিমা উপনিবেশিক যুদ্ধকৌশল রপ্ত করেছে ঠিকই, কিন্তু ফিলিস্তিনিদের প্রতিরোধ দমনে ব্যর্থ হয়েছে। যদিও এর ফল ভোগ করছে ফিলিস্তিনিরা। সমাজবিজ্ঞান গবেষক ম্যাথ্যু রিগুস্ত মিডল ইস্ট মনিটরের এক মতামত প্রতিবেদনে এ মন্তব্য করেছেন।

তিনি লিখেছেন, ফিলিস্তিন আজ সাম্রাজ্যবাদী বুমেরাংয়ের ধাক্কা সবচেয়ে বেশি সহ্য করছে। বৈশ্বিক পুঁজিবাদের যুগে আধিপত্যবাদী শাসনব্যবস্থাগুলো প্রতিরোধের মুখে টিকে থাকতে যুদ্ধ, নজরদারি এবং দমন-পীড়নের কৌশলগুলো উপনিবেশিক ও কেন্দ্রীয় যুদ্ধক্ষেত্রের মধ্যে ঘুরিয়ে-ফিরিয়ে ব্যবহার করা হচ্ছে।

এই সাম্রাজ্যবাদী প্রক্রিয়া শুরু থেকেই ফিলিস্তিন উপনিবেশের মূল চালিকাশক্তি হয়ে থাকলেও, তা ‘প্রতিরোধের নান্দনিকতা’ মুছে ফেলতে ব্যর্থ হয়েছে।

ব্রিটিশ ম্যান্ডেট শাসনামলের শুরু থেকেই ফিলিস্তিনে ঔপনিবেশিক আধিপত্য বারবার প্রতিরোধের মুখে পড়েছে। শাসন টিকিয়ে রাখতে উপনিবেশকারীরা ‘কাউন্টার-ইনসারজেন্সি’ বা প্রতিপক্ষ জনগণের ভিতরেই যুদ্ধের কৌশল প্রয়োগ করে—যা পশ্চিমা ঔপনিবেশিক ইতিহাসে বারবার পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এই প্রক্রিয়া বিশেষ করে গতি পায় ১৯৩৬-৩৯ সালের আরব বিদ্রোহের সময়, যেখানে ফিলিস্তিনি জনগণ ব্রিটিশ ম্যান্ডেট ও তার জায়োনবাদপ্রীতির বিরুদ্ধে আন্দোলন করে।

তৎকালীন ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তা চার্লস টেগার্টকে, যিনি এর আগে আয়ারল্যান্ড ও কলকাতায় বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে বর্বর নির্যাতনের জন্য কুখ্যাত ছিলেন, ১৯৩৭ সালে ফিলিস্তিনে পাঠানো হয়। তিনি নির্মাণ করেন সুরক্ষিত পুলিশ স্টেশন, সীমান্ত বেড়া এবং নির্যাতন কেন্দ্র।

অন্যদিকে, ভারতীয় ব্রিটিশ পরিবারে জন্ম নেওয়া জেনারেল অর্ড উইনগেট সুদানে কর্মরত ছিলেন, পরে ফিলিস্তিনে গিয়ে ‘স্পেশাল নাইট স্কোয়াডস’ গড়ে তোলেন—যা ছিল ইহুদি বসতি স্থাপনকারীদের নিয়ে গঠিত দমনমূলক বাহিনী। এই প্যারামিলিটারি গোষ্ঠী পরবর্তীতে ইসরাইলি সেনাবাহিনীর ভিত্তি স্থাপন করে।

ম্যাথ্যু রিগুস্ত আরো লেখেন, ফরাসি ঔপনিবেশিক কৌশলগুলোরও ছিল গুরুত্বপূর্ণ প্রভাব। যেমন—হাইতিতে দাসপ্রথা পুনঃপ্রতিষ্ঠা করতে কুকুর ব্যবহার করে বিদ্রোহীদের শিকার, সিরিয়া ও আলজেরিয়ায় যেভাবে গণতালিকা, গণগ্রেপ্তার, প্রশাসনিক আটক, নির্যাতন, দলগত শাস্তি, নির্বাসন ও তাৎক্ষণিক হত্যাকাণ্ড চালানো হতো—এই সমস্ত কৌশল পরবর্তীতে ইসরাইলি নিরাপত্তা কাঠামোয় একীভূত হয়। তবুও, এই কৌশলগুলো ফিলিস্তিনিদের দৃঢ়তা বা প্রতিরোধের চেতনা দমন করতে পারেনি।

২০২৩ সালের ৭ অক্টোবরের পর গণহত্যার নতুন অধ্যায় শুরু হয়েছে। গাজায় ধ্বংস হচ্ছে ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল, শরণার্থী ক্যাম্প ও জীবনরক্ষাকারী অবকাঠামো। খাদ্য ও চিকিৎসা সহায়তা বন্ধ করা হয়েছে, যা ব্রিটিশদের দক্ষিণ আফ্রিকায়, আর মার্কিনদের কিউবা, ফিলিপাইন ও ভিয়েতনামে ব্যবহৃত ‘খাদ্য ও সম্পদ নিয়ন্ত্রণ’ কৌশলের প্রতিধ্বনি। ইসরাইল এটিকে আরেক ধাপ এগিয়ে নিয়ে ‘মানবিক সহায়তা’কে অস্ত্র হিসেবে ব্যবহার করছে—ক্ষুধার্ত জনগণের ওপর গণহত্যা চালাতে।

রাসায়নিক যুদ্ধ এবং বৈশ্বিক প্রতিরোধ

সাদা ফসফরাস, বিষাক্ত গ্যাস ইত্যাদি ফিলিস্তিনকে বাসযোগ্যতা থেকে বঞ্চিত করছে। এই কৌশল আগে ব্যবহৃত হয়েছে মরক্কোর রিফে ফরাসি ও স্প্যানিশদের দ্বারা, আবার আলজেরিয়া ও ভিয়েতনামে মার্কিনদের দ্বারা। এইসব যুদ্ধক্ষেত্রে ‘জনগণের বিরুদ্ধে যুদ্ধ’ শুধুই রক্তপাত ঘটিয়েছে—যদিও সামরিক-নিরাপত্তা শিল্প লাভবান হয়েছে। কিন্তু চূর্ণ করতে পারেনি নিপীড়িতদের প্রতিরোধ-চেতনাকে। হাইতি, ভিয়েতনাম বা আলজেরিয়ার মতোই, ফিলিস্তিন এখন সেই প্রতীক—যে বিশ্বব্যাপী প্রতিরোধ-বিরোধী সহিংসতার বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে।

সীমান্ত অতিক্রম করে, সাম্রাজ্যবাদী বুমেরাংয়ের মুখে ফিলিস্তিনের নাম এখন আন্তর্জাতিক সংহতির প্রতীক—যা প্রমাণ করে, নিপীড়িতরা বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠার জন্য একত্রিত হতে এবং প্রতিরোধ করতে পারে।

Related Posts

আন্তর্জাতিক

ক্ষমতা বদলের লড়াইতে একাট্টা সাংবাদিক, শিক্ষার্থী ও আইনজীবীরা: ব্যাকফুটে শাসকদল বিজেপি

October 16, 2026
আন্তর্জাতিক

‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’, ‘জামা টেনে তুলে দিয়েছে’ – দিল্লিতে আটক বিক্ষোভকারীদের অভিজ্ঞতা

October 16, 2026
আন্তর্জাতিক

দেশব্যাপী সুন্দরী প্রতিযোগিতা বন্ধ করে নারীদের প্রতিভা বিকাশে বিজ্ঞান প্রতিযোগিতা চালু করল বুরকিনা ফাসো

October 16, 2026

সপ্তাহের সেরা

  • হানিট্র্যাপে ফেলেছিলেন মেজর জেনারেলসহ ৮ কর্মকর্তাকে: কে এই গুলশান আরা?

    0 shares
    Share 0 Tweet 0
  • নিজের স্ত্রীর জীবনের নিরাপত্তার আশঙ্কায় প্রকাশ্যে মির্জা আব্বাস-পুত্র

    0 shares
    Share 0 Tweet 0
  • তাজমিনের হাতেও ছিল আইফোন, কললিস্ট ধরে উঠে এল নতুন তথ্য

    0 shares
    Share 0 Tweet 0
  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘র’ সংশ্লিষ্টতায় গ্রেফতার সাবেক দুই সেনা কর্মকর্তা, সেনাপ্রধানের সম্পৃক্ততা নিয়ে উঠছে প্রশ্ন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

জামায়াত নেতার গাড়ি ভাংচুরে বহিস্কার এবি পার্টি নেতা, আর মিডিয়া বানায় ‘জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ’!

October 16, 2026

সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ বাংলাদেশ

October 16, 2026

ক্ষমতা বদলের লড়াইতে একাট্টা সাংবাদিক, শিক্ষার্থী ও আইনজীবীরা: ব্যাকফুটে শাসকদল বিজেপি

October 16, 2026
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version