বুধবার, মে ৬, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

যাদের বহু বছর ধরে সাহায্য করেছি তারাই এখন পাশে থাকছে না: ট্রাম্প

- তুর্জ খান
মার্চ ১৭, ২০২৬
A A
যাদের বহু বছর ধরে সাহায্য করেছি তারাই এখন পাশে থাকছে না: ট্রাম্প
Share on FacebookShare on Twitter

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করেছেন। সোমবার (১৬ মার্চ) হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, অনেক দেশ যাদেরকে যুক্তরাষ্ট্র বছরের পর বছর ধরে সুরক্ষা দিয়ে আসছে, তারা এই সংকটে এগিয়ে আসতে উৎসাহ দেখাচ্ছে না।

ইরান বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং সামুদ্রিক মাইন ব্যবহার করে হরমুজ প্রণালিকে কার্যত অবরুদ্ধ করে রেখেছে। বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি সরবরাহ এই রুট দিয়ে হয় বলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম হু হু করে বাড়ছে। এই পরিস্থিতি মোকাবিলায় ট্রাম্প মিত্রদের নৌবাহিনী পাঠানোর আহ্বান জানালেও জার্মানি, স্পেন ও ইতালির মতো দেশগুলো সরাসরি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

ট্রাম্প আক্ষেপ করে বলেন, “আমাদের এমন কিছু দেশ আছে যেখানে ৪৫ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে তাদের রক্ষার জন্য। অথচ আমরা যখন তাদের কাছে মাইন অপসারণকারী জাহাজ চাইলাম, তারা বলল তারা এতে জড়াতে চায় না।” তিনি আরও যোগ করেন, যারা এই রুটের সুবিধাভোগী, তাদেরই এটি নিরাপদ রাখার দায়িত্ব নেওয়া উচিত, অন্যথায় ন্যাটোর ভবিষ্যৎ অন্ধকার হতে পারে।

যুক্তরাজ্য ও ডেনমার্ক সরাসরি প্রত্যাখ্যান না করলেও অত্যন্ত সতর্ক অবস্থান নিয়েছে। তারা জানিয়েছে, সংঘাত না বাড়িয়ে কীভাবে সহায়তা করা যায় তা নিয়ে আলোচনা চলছে। তবে ফ্রান্স এই উদ্যোগে কিছুটা ইতিবাচক সাড়া দিতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। অন্যদিকে ইরান হুঁশিয়ারি দিয়েছে যে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলগামী যেকোনো জাহাজ তাদের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে।

এদিকে, হরমুজ প্রণালি সংকটের কারণে যুক্তরাষ্ট্রে পেট্রল ও ডিজেলের দাম রেকর্ড ছাড়িয়েছে। ডিজেলের দাম প্রতি গ্যালন ৫ ডলার অতিক্রম করায় সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে। তেলের এই আকাশচুম্বী দাম আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির জন্য বড় রাজনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

এর আগে ট্রাম্প ইরানের খার্গ দ্বীপে ভয়াবহ হামলার হুমকি দিয়েছিলেন, যেখান দিয়ে ইরানের ৯০ শতাংশ তেল রপ্তানি হয়। ট্রাম্প জানিয়েছেন, তিনি ইতিমধ্যে সেখানে সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করেছেন এবং প্রয়োজন হলে তেল স্থাপনাগুলোতেও হামলা চালাবেন। তবে ইরান যুদ্ধ থামিয়ে আলোচনায় বসতে কতটা আগ্রহী, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

মমতা ব্যানার্জী পদত্যাগ না করলে কী ঘটবে পশ্চিমবঙ্গে!

মে ৬, ২০২৬
আন্তর্জাতিক

বিশ্বকে তাক লাগিয়ে ৬ হাজার কিমি পাল্লার প্রথম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উন্মোচন তুরস্কের

মে ৬, ২০২৬
আন্তর্জাতিক

সীমান্ত পেরিয়ে বাংলাদেশে টিটিপি সদস্য; উগ্রবাদী তৎপরতায় নতুন মোড়

মে ৬, ২০২৬

সপ্তাহের সেরা

  • কোন কোন মুসলিম প্রার্থী জিতল পশ্চিমবঙ্গে?

    0 shares
    Share 0 Tweet 0
  • পুরুষ হরমোন টেস্টোস্টেরন কমে গেলে যেসব সমস্যা হতে পারে

    0 shares
    Share 0 Tweet 0
  • নবম পে স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত, যা জানা গেল

    0 shares
    Share 0 Tweet 0
  • এপস্টেইন দ্বীপের রহস্যময় ‘মসজিদ’: পবিত্র কাবার গিলাফ ও কিসওয়া চুরির তথ্য ফাঁস

    0 shares
    Share 0 Tweet 0
  • পদত্যাগ না করার ঘোষণা মমতার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘কামব্যাক কমরেড’, মির্জা আব্বাসকে নাসীরুদ্দীন

মে ৬, ২০২৬

নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের মানববন্ধন, সভাপতিসহ ২ জন আটক

মে ৬, ২০২৬

৯ বছরের শিশুকে ধর্ষণ অভিযোগে শ্রমিক দল নেতা গ্রেফতার

মে ৬, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version