বুধবার, মার্চ ১৮, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি মুছতে চাওয়া অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

তুর্জ খান - তুর্জ খান
মার্চ ১৮, ২০২৬
A A
নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি মুছতে চাওয়া অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি
Share on FacebookShare on Twitter

নরসিংদীর অপরাধ দমনে বলিষ্ঠ ভূমিকা রাখা এবং সাধারণ মানুষের আস্থাভাজন পুলিশ কর্মকর্তা শামীম আনোয়ারকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। গত সোমবার (১৬ মার্চ) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারি করা হয়। তিনি নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হিসেবে দায়িত্বরত ছিলেন।

নরসিংদীবাসীর কাছে শামীম আনোয়ার ছিলেন মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে এক আপসহীন নাম। তাঁর দক্ষ নেতৃত্বে জেলায় কিশোরী ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি নুর মোহাম্মদ ওরফে নুরাকে সীমান্ত এলাকা থেকে গ্রেফতার এবং পলাশে নারী যাত্রী ধর্ষণের ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছিল। এসব সাফল্যের কারণে তিনি সাধারণ মানুষের কাছে জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন।

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তিনি একাধিকবার নিজের জীবনও ঝুঁকির মুখে ফেলেছেন। ২০২৫ সালের ৪ অক্টোবর চাঁদাবাজবিরোধী একটি অভিযান পরিচালনা করার সময় তিনি সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুরুতর আহত হন। একজন সৎ পুলিশ কর্মকর্তার ওপর এমন বর্বরোচিত হামলার ঘটনায় সে সময় দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছিল।

আরওপড়ুন

কোথাও ভাড়া বেশি নেওয়ার হচ্ছে না বরং মালিকরা খুশি হয়েই ভাড়া কম নিচ্ছেন: সড়কমন্ত্রী

ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

শামীম আনোয়ার কেবল সন্ত্রাসীদের বিরুদ্ধেই নন, বরং নিজের বিভাগের দুর্নীতিবাজ সদস্যদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিয়েছিলেন। তাঁর একটি উক্তি— “নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই”— এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। তাঁর সাহসী ও সততা বজায় রাখার চেষ্টার ফলে নরসিংদীতে মাদক সিন্ডিকেট ও চাঁদাবাজদের দৌরাত্ম্য অনেকটাই কমে এসেছিল।

এই জনপ্রিয় ও জনবান্ধব কর্মকর্তার হঠাৎ বদলির খবরে নরসিংদীর সচেতন নাগরিকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাঁর অবদানের কথা স্মরণ করে দুঃখ প্রকাশ করেছেন। সিআইডিতে বদলি হলেও তিনি তাঁর পেশাদারিত্বের মাধ্যমে দেশের সেবায় একই ধারা বজায় রাখবেন বলে প্রত্যাশা অনেকের।

সম্পর্কিত খবর

কোথাও ভাড়া বেশি নেওয়ার হচ্ছে না বরং মালিকরা খুশি হয়েই ভাড়া কম নিচ্ছেন: সড়কমন্ত্রী
বাংলাদেশ

কোথাও ভাড়া বেশি নেওয়ার হচ্ছে না বরং মালিকরা খুশি হয়েই ভাড়া কম নিচ্ছেন: সড়কমন্ত্রী

মার্চ ১৮, ২০২৬
ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন
বাংলাদেশ

ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

মার্চ ১৮, ২০২৬
কোরআনের ‘ভুল’ ধরতে গিয়ে সত্যের সন্ধান পেলেন গাজী রাকায়েত
বাংলাদেশ

কোরআনের ‘ভুল’ ধরতে গিয়ে সত্যের সন্ধান পেলেন গাজী রাকায়েত

মার্চ ১৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • সংসদ অধিবেশনে শুরুতেই চমক

    সংসদ অধিবেশনে শুরুতেই চমক

    0 shares
    Share 0 Tweet 0
  • শুরুতেই হাসির মুহূর্ত: সংসদে সৈয়দ তাহেরের মন্তব্যে হেসে উঠলেন সবাই

    0 shares
    Share 0 Tweet 0
  • স্বামী হত্যাকারী টিকটকার আঁখি অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

    0 shares
    Share 0 Tweet 0
  • অর্ধেকেরও কম দামে সরকারকে তেল দিচ্ছে রাশিয়া, লাগবে না জাহাজ ভাড়াও

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

‘সীমান্তরেখা ভ্রাতৃত্বের ভিত্তি মুছতে পারে না’: পাক-আফগান সংকটে জামায়াত আমির

‘সীমান্তরেখা ভ্রাতৃত্বের ভিত্তি মুছতে পারে না’: পাক-আফগান সংকটে জামায়াত আমির

মার্চ ১৮, ২০২৬
নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি মুছতে চাওয়া অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি মুছতে চাওয়া অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

মার্চ ১৮, ২০২৬
কোথাও ভাড়া বেশি নেওয়ার হচ্ছে না বরং মালিকরা খুশি হয়েই ভাড়া কম নিচ্ছেন: সড়কমন্ত্রী

কোথাও ভাড়া বেশি নেওয়ার হচ্ছে না বরং মালিকরা খুশি হয়েই ভাড়া কম নিচ্ছেন: সড়কমন্ত্রী

মার্চ ১৮, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০