বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

পিছু হটার ইঙ্গিত ট্রাম্পের, ইরান চায় শীর্ষ নেতাদের হত্যার প্রতিশোধ

- তুর্জ খান
মার্চ ১৯, ২০২৬
A A
পিছু হটার ইঙ্গিত ট্রাম্পের, ইরান চায় শীর্ষ নেতাদের হত্যার প্রতিশোধ
Share on FacebookShare on Twitter

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, ইরানে চলমান সামরিক অভিযান খুব শিগগিরই বন্ধ করা হতে পারে। ওভাল অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ইঙ্গিত দেন। তবে অভিযান বন্ধের সম্ভাবনা থাকলেও এখনই ইরান ছাড়ার কোনো পরিকল্পনা ওয়াশিংটনের নেই বলে তিনি স্পষ্ট করেছেন।

সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেন, বর্তমান পরিস্থিতিতে ইরান সবদিক থেকেই বিধ্বস্ত হয়ে পড়েছে। তিনি অভিযোগ করে বলেন, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ থেকে সহযোগিতা পাওয়া গেলেও ন্যাটোর কাছ থেকে প্রত্যাশিত সহায়তা মেলেনি। এই অভিযান পরিচালনার মাধ্যমে ইরানকে বড় ধরনের ক্ষতির মুখে ফেলা হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

এদিকে, ইসরায়েলি বিমান হামলায় ইরানের শীর্ষ পর্যায়ে বড় ধরনের নেতৃত্বের শূন্যতা তৈরি হয়েছে। তেহরান কর্তৃপক্ষ বুধবার নিশ্চিত করেছে যে, দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি, উপ-প্রধান আলীরেজা বায়েত এবং বাসিজ ফোর্সের কমান্ডার গোলামরেজা সোলাইমানি নিহত হয়েছেন। সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির মৃত্যুর পর এটিই ইরানের জন্য সবচেয়ে বড় আঘাত।

এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইসরায়েলের বিভিন্ন শহরে ব্যাপক পাল্টা হামলা চালিয়েছে ইরান। রাজধানী তেল আবিবের কাছে রামাত গান এলাকায় হামলায় দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া সাভিদোর রেলস্টেশনসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। জেরুজালেম ও বেনি ব্রাকেও বড় ধরনের হামলার খবর পাওয়া গেছে।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তারা ইসরায়েলের শতাধিক সামরিক ও নিরাপত্তা লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে। পাশাপাশি সৌদি আরব, বাহরাইন ও কুয়েতেও ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে। অন্যদিকে, বাগদাদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে হামলার চেষ্টার সময় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরান দাবি করেছে, চলমান এই সংঘাতে এখন পর্যন্ত তিন হাজারের বেশি মার্কিন সেনা হতাহত হয়েছে।

সম্পর্কিত খবর

আন্তর্জাতিক

মিয়ানমার বিদ্রোহীদের ড্রোন প্রশিক্ষণের সময় মিজোরামে ৭ বিদেশি নাগরিক আটক

মার্চ ১৯, ২০২৬
আন্তর্জাতিক

তেহরানে শোকের সমুদ্র; লারিজানি ও খাতিবের জানাজায় লাখো মানুষের ঢল

মার্চ ১৯, ২০২৬
আন্তর্জাতিক

এবার ইরানের গোয়েন্দা মন্ত্রীকে হত্যার দাবি ইসরায়েলের; তেহরানে শক্তিশালী বিমান হামলা

মার্চ ১৮, ২০২৬

সপ্তাহের সেরা

  • ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    0 shares
    Share 0 Tweet 0
  • স্বামী হত্যাকারী টিকটকার আঁখি অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

    0 shares
    Share 0 Tweet 0
  • অর্ধেকেরও কম দামে সরকারকে তেল দিচ্ছে রাশিয়া, লাগবে না জাহাজ ভাড়াও

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রীর বক্তব্য বনাম ভাড়ার প্রকৃত অবস্থা!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মিয়ানমার বিদ্রোহীদের ড্রোন প্রশিক্ষণের সময় মিজোরামে ৭ বিদেশি নাগরিক আটক

মার্চ ১৯, ২০২৬

তেহরানে শোকের সমুদ্র; লারিজানি ও খাতিবের জানাজায় লাখো মানুষের ঢল

মার্চ ১৯, ২০২৬

পিছু হটার ইঙ্গিত ট্রাম্পের, ইরান চায় শীর্ষ নেতাদের হত্যার প্রতিশোধ

মার্চ ১৯, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version