শনিবার, মার্চ ২১, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

হাদি হত্যা মামলা: কলকাতায় গ্রেপ্তার ফিলিপ সাংমার ১৪ দিনের জেল হাজত

তুর্জ খান - তুর্জ খান
মার্চ ২১, ২০২৬
A A
হাদি হত্যা মামলা: কলকাতায় গ্রেপ্তার ফিলিপ সাংমার ১৪ দিনের জেল হাজত
Share on FacebookShare on Twitter

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় সহায়তার অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশি নাগরিক ফিলিপ সাংমাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গের একটি আদালত। শনিবার (২১ মার্চ) পুলিশ রিমান্ড শেষে তাকে বিধাননগর মহকুমা আদালতে হাজির করা হলে বিচারক এই আদেশ দেন। আদালতের নির্দেশে বর্তমানে তাকে দমদম কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।

ফিলিপ সাংমার বিরুদ্ধে অভিযোগ, হাদি হত্যার প্রধান দুই অভিযুক্ত বাংলাদেশি নাগরিক ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং আলমগীর হোসেনকে অবৈধভাবে সীমান্ত পার করে ভারতে প্রবেশে তিনি সরাসরি সহায়তা করেছিলেন। গত ১৩ মার্চ পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুর বাইপাস এলাকা থেকে রাজ্য পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ) তাকে গ্রেপ্তার করে। এর আগে আদালত তাকে সাত দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছিল।

এসটিএফ সূত্রে জানা গেছে, হাদি হত্যা মামলায় আগে গ্রেপ্তার হওয়া ফয়সাল ও আলমগীরকে জিজ্ঞাসাবাদের সময় ফিলিপের নাম উঠে আসে। তারা জানায়, বাংলাদেশের হালুয়াঘাট এলাকার বাসিন্দা ও সীমান্ত দালাল ফিলিপ সাংমার মাধ্যমে তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। তদন্তে আরও দেখা যায়, বাংলাদেশে পুলিশের তৎপরতা বাড়লে ফিলিপ নিজেও অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে আত্মগোপন করেন।

আরওপড়ুন

যুবকের রগ কাটলেন সাবেক ইউনিয়ন যুবদল নেতা

ভাঙ্গায় ঈদের নামাজ শেষে রক্তক্ষয়ী সংঘর্ষ: আহত ১০, বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট

অবৈধ অনুপ্রবেশের দায়ে ফিলিপ সাংমার বিরুদ্ধে ভারতের ‘১৪ ফরেনারস অ্যাক্ট’-এ মামলা দায়ের করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছে, হাদি হত্যার ষড়যন্ত্র ও আসামিদের পালিয়ে যাওয়ার নেপথ্যে আরও কারা জড়িত, সে বিষয়ে ফিলিপের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার চেষ্টা চলছে। তার এই জেল হেফাজতের সময়কালে তদন্তের অন্যান্য দিকগুলো খতিয়ে দেখা হবে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় হেলমেট পরিহিত দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছিলেন ইনকিলাব মঞ্চের অন্যতম সংগঠক শরিফ ওসমান হাদি। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে ১৮ ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই হত্যাকাণ্ডটি দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল।

সম্পর্কিত খবর

যুবকের রগ কাটলেন সাবেক ইউনিয়ন যুবদল নেতা
বাংলাদেশ

যুবকের রগ কাটলেন সাবেক ইউনিয়ন যুবদল নেতা

মার্চ ২১, ২০২৬
ভাঙ্গায় ঈদের নামাজ শেষে রক্তক্ষয়ী সংঘর্ষ: আহত ১০, বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট
বাংলাদেশ

ভাঙ্গায় ঈদের নামাজ শেষে রক্তক্ষয়ী সংঘর্ষ: আহত ১০, বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট

মার্চ ২১, ২০২৬
অষ্টগ্রামে টেঁটা-বল্লম নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
বাংলাদেশ

অষ্টগ্রামে টেঁটা-বল্লম নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

মার্চ ২১, ২০২৬

সপ্তাহের সেরা

  • ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    0 shares
    Share 0 Tweet 0
  • স্বামী হত্যাকারী টিকটকার আঁখি অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • কেন্দ্রীয় শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব মারা গেছেন

    0 shares
    Share 0 Tweet 0
  • অর্ধেকেরও কম দামে সরকারকে তেল দিচ্ছে রাশিয়া, লাগবে না জাহাজ ভাড়াও

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রীর বক্তব্য বনাম ভাড়ার প্রকৃত অবস্থা!

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

এই দুঃসময়ে একনিষ্ঠ বন্ধু হয়ে ইরানের পাশে আছে রাশিয়া: পুতিন

এই দুঃসময়ে একনিষ্ঠ বন্ধু হয়ে ইরানের পাশে আছে রাশিয়া: পুতিন

মার্চ ২১, ২০২৬
সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন— জামায়াত আমিরের প্রশ্ন

সংসদ নির্বাচন হালাল হলে গণভোট হারাম হবে কেন— জামায়াত আমিরের প্রশ্ন

মার্চ ২১, ২০২৬
যুবকের রগ কাটলেন সাবেক ইউনিয়ন যুবদল নেতা

যুবকের রগ কাটলেন সাবেক ইউনিয়ন যুবদল নেতা

মার্চ ২১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০