রবিবার, মার্চ ২২, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম রাজনীতি এনসিপি

আপনারা পাশে থাকলে জিহাদ অব্যাহত রাখব: হাসনাত আব্দুল্লাহ

তুর্জ খান - তুর্জ খান
মার্চ ২১, ২০২৬
A A
আপনারা পাশে থাকলে জিহাদ অব্যাহত রাখব: হাসনাত আব্দুল্লাহ
Share on FacebookShare on Twitter

কুমিল্লার দেবিদ্বারে গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি লুটেরাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। শনিবার (২১ মার্চ) বিকেলে উপজেলার লক্ষ্মীপুর এলাকায় আয়োজিত এক বিশাল মানববন্ধনে অংশ নিয়ে তিনি এই ঘোষণা দেন।

অবৈধ ইটভাটা বন্ধ এবং নদীতে মাটি কাটা বন্ধের দাবিতে এলাকাবাসীর এই কর্মসূচিতে হঠাৎ উপস্থিত হয়ে হাসনাত আব্দুল্লাহ সংহতি প্রকাশ করেন। তিনি বলেন, “আপনারা আমার পাশে থাকলে অবৈধ মাটি লুটেরাদের বিরুদ্ধে আমার জিহাদ অব্যাহত থাকবে। এই নদী আমাদের জীবনের অংশ, একে রক্ষা করা সবার দায়িত্ব।” যতদিন বেঁচে থাকবেন, অন্যায়, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তিনি।

বক্তব্যের এক পর্যায়ে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ জনসমক্ষে বেশ কয়েকজন প্রভাবশালী ‘মাটিখেকো’র নাম প্রকাশ করেন। এদের মধ্যে লক্ষ্মীপুরের আজাদ মোল্লা, হেলাল, মিজান এবং নয়নের নাম উল্লেখ করে তিনি বলেন, গোমতী নদীর মাটি লুটের সঙ্গে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি নিজেও ‘গোমতী বাঁচাও’ ও ‘মাটি খেকোদের না বলুন’ সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে প্রতিবাদে শামিল হন।

আরওপড়ুন

চকরিয়া-পেকুয়ার জামায়াত নেতাদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর মতবিনিময়

যুবকের রগ কাটলেন সাবেক ইউনিয়ন যুবদল নেতা

মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কয়েকটি প্রভাবশালী চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বা যোগসাজশে নদী থেকে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছে। এতে নদীর গতিপথ পরিবর্তনসহ পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। হাসনাত আব্দুল্লাহ স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এবং জনবলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বিকেলের এই কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সংসদ সদস্যের সরাসরি উপস্থিতিতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নতুন আশা সঞ্চারিত হয়েছে।

সম্পর্কিত খবর

চকরিয়া-পেকুয়ার জামায়াত নেতাদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর মতবিনিময়
বাংলাদেশ

চকরিয়া-পেকুয়ার জামায়াত নেতাদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর মতবিনিময়

মার্চ ২১, ২০২৬
যুবকের রগ কাটলেন সাবেক ইউনিয়ন যুবদল নেতা
বাংলাদেশ

যুবকের রগ কাটলেন সাবেক ইউনিয়ন যুবদল নেতা

মার্চ ২১, ২০২৬
হাদি হত্যা মামলা: কলকাতায় গ্রেপ্তার ফিলিপ সাংমার ১৪ দিনের জেল হাজত
বাংলাদেশ

হাদি হত্যা মামলা: কলকাতায় গ্রেপ্তার ফিলিপ সাংমার ১৪ দিনের জেল হাজত

মার্চ ২১, ২০২৬

সপ্তাহের সেরা

  • ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    0 shares
    Share 0 Tweet 0
  • স্বামী হত্যাকারী টিকটকার আঁখি অবশেষে গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • অর্ধেকেরও কম দামে সরকারকে তেল দিচ্ছে রাশিয়া, লাগবে না জাহাজ ভাড়াও

    0 shares
    Share 0 Tweet 0
  • মন্ত্রীর বক্তব্য বনাম ভাড়ার প্রকৃত অবস্থা!

    0 shares
    Share 0 Tweet 0
  • তারেক রহমানকে মাইনাস করার ষড়যন্ত্র কি এখনও চলছে? কাঠগড়ায় মেজর হাফিজ

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আরও এক ইসরাইলি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি তেহরানের

আরও এক ইসরাইলি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি তেহরানের

মার্চ ২১, ২০২৬
চকরিয়া-পেকুয়ার জামায়াত নেতাদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর মতবিনিময়

চকরিয়া-পেকুয়ার জামায়াত নেতাদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর মতবিনিময়

মার্চ ২১, ২০২৬
‘দাম্ভিক’ ইসরায়েল-আমেরিকাকে মাটিতে টেনে নামাচ্ছে ইরান

‘দাম্ভিক’ ইসরায়েল-আমেরিকাকে মাটিতে টেনে নামাচ্ছে ইরান

মার্চ ২১, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০