ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল জ্যেষ্ঠ তিন সাংবাদিককে ফোন করে ঈদের শুভেচ্ছা ও স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন। এই সাংবাদিকরা হলেন:
একুশে পদকপ্রাপ্ত শফিক রেহমান
দ্য নিউ নেশন সম্পাদক মো. মোকাররম হোসেন
আনিস আলমগীর
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু) বিষয়টি নিশ্চিত করেছেন।
মোকাররম হোসেন জানান, “প্রধানমন্ত্রীর ফোন পাওয়াটা একেবারেই অপ্রত্যাশিত ছিল। তিনি আমার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন এবং ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এমন সৌজন্যে উৎসবের আনন্দ আরও বেড়ে গেছে।”
আনিস আলমগীর বলেন, সন্ধ্যা ৭টার দিকে প্রধানমন্ত্রী তাকে ফোন করে তার ও তার স্ত্রীর স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন এবং ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।







