ইসরাইলের পাঁচটি শহরে একযোগে হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, এসব হামলায় দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, আরাদ, ডিমোনা, ইলাত, বিরশেবা ও কিরিয়াত গাত শহরের সামরিক স্থাপনা ও নিরাপত্তাকেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়।
তবে ইসরাইল এখনো কোনো নিহতের তথ্য নিশ্চিত করেনি। দেশটির অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, আরাদে ৮৮ জন এবং ডিমোনায় অন্তত ৩৯ জন আহত হয়েছেন। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে দেড় শতাধিক আহতের খবর পাওয়া গেছে।
আইআরজিসি আরও দাবি করেছে, কুয়েতের আলী আল-সালেম ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল-মিনহাদ ও আল-ধাফরা ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে।
বাংলাদেশ সময় শনিবার গভীর রাতে এসব হামলা হয়। হামলার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘটনাটিকে ‘ভয়াবহ সন্ধ্যা’ বলে উল্লেখ করেছেন।







