রবিবার, জুন ১৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

সামনে কঠিন সময়, তেলের দাম বেড়ে যাবে: মির্জা ফখরুল

মার্চ ২৩, ২০২৬
A A
সামনে কঠিন সময়, তেলের দাম বেড়ে যাবে: মির্জা ফখরুল
Share on FacebookShare on Twitter

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সতর্ক করে বলেছেন, দেশের সামনে খুব একটা ভালো সময় নেই। চলমান যুদ্ধ বিশ্বব্যাপী প্রভাব ফেলছে, যার ফলে সামনে তেলের দাম ও নিত্যপণ্যের দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই কঠিন পরিস্থিতি ধৈর্য ও সাহসের সঙ্গে মোকাবিলা করে আমাদের এগিয়ে যেতে হবে।

সোমবার (২৩ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে ‘নেহা নদী’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল স্পষ্ট জানান, যুদ্ধের কারণে তেলের সরবরাহ কম থাকলেও পেট্রোল পাম্প ভাঙচুর করা কোনোভাবেই সমীচীন নয়। যারা আইন নিজের হাতে তুলে নিচ্ছে বা ‘মব’ সৃষ্টি করছে, তাদের কঠোর হস্তে দমন করা হবে।

খাল খনন কর্মসূচিতে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন মন্ত্রী। তিনি বলেন, প্রকল্পের প্রতিটি টাকা যেন জনগণের কল্যাণে ব্যয় হয় তা নিশ্চিত করতে হবে। অনিয়মকারীদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থার পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মৎস্য ও হাঁস পালনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে দেশজুড়ে ২০ হাজার খাল খননের পরিকল্পনা রয়েছে সরকারের।

ধর্মীয় ইস্যু নিয়ে রাজনীতি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, দেশের ৯০ ভাগ মানুষ ধার্মিক এবং তারা ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে না। একটি বিশেষ রাজনৈতিক দল মা-বোনদের বেহেশতে নেওয়ার কথা বলে ভুলিয়ে দেয়। কিন্তু আল্লাহর সন্তুষ্টি, সততা এবং হালাল রুজি ছাড়া বেহেশতে যাওয়া সম্ভব নয়। তিনি আরও জানান, সরকার কৃষকদের কল্যাণে কাজ করছে এবং প্রতিশ্রুতি অনুযায়ী কৃষি ঋণ মওকুফ করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এছাড়া জেলা প্রশাসক ইসরাত ফারজানা, পুলিশ সুপার বেলল হোসেন এবং জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সারাদেশে ফ্যামিলি কার্ডের মাধ্যমে কোটি কোটি নারীকে সহযোগিতা প্রদানের কার্যক্রম চলমান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

চট্টগ্রামের রাউজানে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা

জুন ১৪, ২০২৬
জামায়াত

ফাঁসির মঞ্চকে যারা তুচ্ছ মনে করে তাদের জেলের ভয় দেখাবেন না: চট্টগ্রাম সমাবেশে জামায়াত আমির

জুন ১৩, ২০২৬
প্রধান সংবাদ

মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

জুন ১৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

    0 shares
    Share 0 Tweet 0
  • বগুড়ায় ধর্ষণ চেষ্টা মামলায় আটক বগুড়া জেলা শ্রমিক দল নেতা

    0 shares
    Share 0 Tweet 0
  • নড়াইলে পর্যটন কেন্দ্রের জমি দখল করে শিবলিঙ্গ স্থাপনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ছাত্রদল নেতা আমানুল্লাহ আমানের বিরুদ্ধে মানিকগঞ্জে ধর্ষণ ও নারী নির্যাতন মামলা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

অপহরণের ৯ দিন পর খালে মিললো তরুণের অর্ধগলিত মরদেহ

জুন ১৪, ২০২৬

চট্টগ্রামের রাউজানে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা

জুন ১৪, ২০২৬

সীমান্তে কাঁটাতার ও নদীতে বাঁধ দিয়ে বন্ধুত্ব হয় না: নাহিদ

জুন ১৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version