রবিবার, জুন ১৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

খাল খনন নিয়ে বিএনপির দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

মার্চ ২৩, ২০২৬
A A
খাল খনন নিয়ে বিএনপির দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া
Share on FacebookShare on Twitter

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৪ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের দক্ষিণ খামা গ্রামে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

ঘটনার বিবরণে জানা যায়, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক কর্মসংস্থান সম্পাদক খন্দকার আল আশরাফ মামুনের উদ্যোগে সকালে গোলডুবা-খামা সংযোগ খাল খনন কর্মসূচি শুরু হয়। অভিযোগ রয়েছে, কাজ চলাকালে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিনের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে এসে কাজে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

উদ্যোক্তা খন্দকার আল আশরাফ মামুন দাবি করেন, প্রধানমন্ত্রীর নির্দেশে জনকল্যাণমূলক এই কাজ করার সময় বিএনপির নামধারী কিছু ব্যক্তি হামলা চালিয়েছে, যাতে তাদের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। অন্যদিকে, অভিযুক্ত পক্ষ দাবি করেছে, খালের গভীরতা কমিয়ে নামমাত্র পরিষ্কার ও ‘ফটো সেশন’ করার প্রতিবাদ জানাতে গেলে উল্টো তাদের ওপরই হামলা চালানো হয়েছে।

জানতে চাইলে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন জানান, এই কর্মসূচির বিষয়ে স্থানীয় প্রশাসন বা তিনি নিজে কিছুই জানেন না। সেখানে তার কোনো লোকজন জড়িত নেই বলেও তিনি দাবি করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। ইউএনও রুপম দাস জানান, আপাতত কর্মসূচি চলমান থাকতে পারে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

অপহরণের ৯ দিন পর খালে মিললো তরুণের অর্ধগলিত মরদেহ

জুন ১৪, ২০২৬
বাংলাদেশ

চট্টগ্রামের রাউজানে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা

জুন ১৪, ২০২৬
বাংলাদেশ

বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা

জুন ১৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

    0 shares
    Share 0 Tweet 0
  • বগুড়ায় ধর্ষণ চেষ্টা মামলায় আটক বগুড়া জেলা শ্রমিক দল নেতা

    0 shares
    Share 0 Tweet 0
  • নড়াইলে পর্যটন কেন্দ্রের জমি দখল করে শিবলিঙ্গ স্থাপনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ছাত্রদল নেতা আমানুল্লাহ আমানের বিরুদ্ধে মানিকগঞ্জে ধর্ষণ ও নারী নির্যাতন মামলা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

অপহরণের ৯ দিন পর খালে মিললো তরুণের অর্ধগলিত মরদেহ

জুন ১৪, ২০২৬

চট্টগ্রামের রাউজানে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা

জুন ১৪, ২০২৬

সীমান্তে কাঁটাতার ও নদীতে বাঁধ দিয়ে বন্ধুত্ব হয় না: নাহিদ

জুন ১৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version