মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম প্রধান সংবাদ

বিএনপি নেতা-কর্মীদের পেছনে রাডার ফিট করে দিয়েছি: মির্জা ফখরুল

- তুর্জ খান
মার্চ ২৪, ২০২৬
A A
বিএনপি নেতা-কর্মীদের পেছনে রাডার ফিট করে দিয়েছি: মির্জা ফখরুল
Share on FacebookShare on Twitter

বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে বলেছেন, তাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করতে তিনি পেছনে ‘রাডার’ ফিট করে দিয়েছেন। সোমবার (২৩ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় নেহা নদী খননকাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমি চাই বিএনপি নেতারা যেন সঠিক রাস্তায় চলে। আমি কিন্তু তাদের পেছনে রাডার ফিট করে দিয়েছি, যা সব জায়গায় ঘুরছে। কে কী করছে, আমি সব জেনে যাব। কাউকে ক্ষমা করা হবে না; প্রয়োজনে নেতৃত্ব কেড়ে নেওয়া হবে এবং আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।”

অনুষ্ঠানে তিনি কৃষকদের দুর্দশার কথা তুলে ধরে বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে গম, ভুট্টা ও আলুর ব্যাপক ক্ষতি হচ্ছে। কৃষকদের এই সংকট নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া উদ্যোগের কথা উল্লেখ করে তিনি জানান, তারেক রহমান ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছেন এবং প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছেন।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শুরু করা খাল কাটা কর্মসূচির গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, দেশে ২০ হাজার খাল খনন করা হবে। তিনি সরকারি কর্মকর্তা ও দলীয় কর্মীদের সততার সঙ্গে এই কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। যদি খাল কাটা অব্যাহত থাকত, তবে বর্তমানের পানির সমস্যা থাকত না বলেও তিনি মন্তব্য করেন।

জামায়াতের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, কিছু নেতা ধর্মকে পুঁজি করে ব্যবসা করছেন এবং ‘বেহেশতের টিকিট’ দিচ্ছেন। তিনি স্পষ্ট করে বলেন, দেশের মানুষ ধর্মকে ভালোবাসে কিন্তু ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে না। মানুষ তাদের কাজের মাধ্যমেই ইনশাআল্লাহ বেহেশতে যাবে।

চলমান জ্বালানি সংকট ও বিশৃঙ্খলা নিয়ে তিনি বলেন, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রভাবে দেশে তেলের সরবরাহ কমে গেছে। এ সময় পেট্রোল পাম্প ভাঙচুরের ঘটনার নিন্দা জানিয়ে তিনি ঘোষণা করেন, কোনো ধরনের ‘মব’ (উচ্ছৃঙ্খল জনতা) তৈরি করতে দেওয়া হবে না এবং একে কঠোরহস্তে দমন করা হবে। সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনসহ স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

মেহেরপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

মার্চ ২৪, ২০২৬
প্রধান সংবাদ

হাদি হত্যা মামলার আসামি ফয়সাল-আলমগীরকে দিল্লি নিয়ে গেল এনআইএ

মার্চ ২৪, ২০২৬
আন্তর্জাতিক

তেহরানের সঙ্গে ‘খুবই ভালো’ আলোচনা হয়েছে—ট্রাম্পের দাবির পর ইসরায়েলে ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা

মার্চ ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    0 shares
    Share 0 Tweet 0
  • ইরানের কাছে আয়রন ডোমের গোপন তথ্য ফাঁস ইসরাইলি সেনার

    0 shares
    Share 0 Tweet 0
  • মায়ের কাছে থেকে ডেকে নিয়ে ঈদের রাতে যুবককে হত্যা করে বিএনপি নেতা

    0 shares
    Share 0 Tweet 0
  • ওয়ান-ইলেভেনের অন্যতম খলনায়ক সাবেক এমপি মাসুদ উদ্দিন গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • যে কারণে যুক্তরাষ্ট্রে গেলেন জুবাইদা রহমান

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মোহাম্মদ বাঘেরকে ইরানের শীর্ষ নিরাপত্তা প্রধান হিসেবে নিয়োগ

মার্চ ২৪, ২০২৬

মেহেরপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

মার্চ ২৪, ২০২৬

হাদি হত্যা মামলার আসামি ফয়সাল-আলমগীরকে দিল্লি নিয়ে গেল এনআইএ

মার্চ ২৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version