রবিবার, জুন ১৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

মেহেরপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

মার্চ ২৪, ২০২৬
A A
মেহেরপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫
Share on FacebookShare on Twitter

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে এবং বাকিদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সূত্রপাত হয় সোমবার সকালে। বিএনপি নেতা দবির উদ্দিন ও তার লোকজন স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য আব্বাস আলীর বাবা-মাকে মারধর করেন। এই ঘটনার প্রতিবাদ জানান সাহারবাটি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি ফরমান আলী। এতে ক্ষিপ্ত হয়ে দবির উদ্দিনের অনুসারীরা ফরমান আলীকেও মারধর করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে এই মারধরের জেরে রাতে ফরমান আলী ও দবির উদ্দিনের সমর্থকদের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ বেঁধে যায়। রণক্ষেত্রে পরিণত হওয়া গ্রামটিতে আতঙ্ক ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে বিএনপি নেতা দবির হোসেন দাবি করেন, বিগত ১৭ বছর ধরে আওয়ামী লীগ নেতা আব্বাস আলী তাদের পরিবারের ওপর চরম নির্যাতন চালিয়েছেন। এমনকি তাদের গোয়ালের গরু নিয়ে যাওয়া এবং মাঠের ফসল তুলতে না দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। তাই তারা ‘মারের বদলে মার’ নিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, ইউপি সদস্য আব্বাস আলী অভিযোগ করেছেন যে, ৫ আগস্টের পর থেকে দবির উদ্দিন তার কাছ থেকে বারবার চাঁদা দাবি করে আসছিলেন। কয়েক দফায় চাঁদা দিলেও পুনরায় টাকা না পেয়ে তার বৃদ্ধ বাবা-মায়ের ওপর হামলা চালানো হয়েছে। বর্তমানে তার বাবা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানিয়েছেন, বর্তমানে সাহারবাটি গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় বাড়তি উত্তেজনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই হামলার ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে তদন্ত চলছে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা

জুন ১৩, ২০২৬
বাংলাদেশ

বাংলাদেশে এসেই অখণ্ড ভারতের কথা বললেন নতুন ভারতীয় হাই কমিশনার!

জুন ১৩, ২০২৬
বাংলাদেশ

প্রস্তাবিত বাজেটে নিম্ন ও মধ্যবিত্তের স্বস্তি-অস্বস্তির দোলাচল

জুন ১৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

    0 shares
    Share 0 Tweet 0
  • বগুড়ায় ধর্ষণ চেষ্টা মামলায় আটক বগুড়া জেলা শ্রমিক দল নেতা

    0 shares
    Share 0 Tweet 0
  • নড়াইলে পর্যটন কেন্দ্রের জমি দখল করে শিবলিঙ্গ স্থাপনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ছাত্রদল নেতা আমানুল্লাহ আমানের বিরুদ্ধে মানিকগঞ্জে ধর্ষণ ও নারী নির্যাতন মামলা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সীমান্তে কাঁটাতার ও নদীতে বাঁধ দিয়ে বন্ধুত্ব হয় না: নাহিদ

জুন ১৩, ২০২৬

ফাঁসির মঞ্চকে যারা তুচ্ছ মনে করে তাদের জেলের ভয় দেখাবেন না: চট্টগ্রাম সমাবেশে জামায়াত আমির

জুন ১৩, ২০২৬

বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা

জুন ১৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version