মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

পাবনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু, আটক ১২

- তুর্জ খান
মার্চ ২৪, ২০২৬
A A
পাবনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু, আটক ১২
Share on FacebookShare on Twitter

পাবনার সুজানগর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ ও গোলাগুলিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ জনে। মঙ্গলবার (২৪ মার্চ) বেলা তিনটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ মুনছুর খাঁ (৬০) মারা যান।

নিহত মুনছুর খাঁ সুজানগর উপজেলার ভিটবিলা গ্রামের মৃত জয়নাল শেখের ছেলে। এর আগে সোমবার সকালে সংঘর্ষ চলাকালে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান চায়না খাতুন (৪০) নামের এক গৃহবধূ। নিহত দুজনই স্থানীয় বিএনপি কর্মী ইসলাম প্রামাণিক পক্ষের সমর্থক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার আধিপত্য নিয়ে হাটখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাফিউল ইসলাম রাজা গ্রুপের সাথে মানিকহাট ইউনিয়নের ভিটবিলা গ্রামের বিএনপি কর্মী ইসলাম প্রামাণিক গ্রুপের দীর্ঘদিনের বিরোধ চলছিল। রবিবার দিবাগত রাতে দুই পক্ষের যুবকদের মধ্যে মারামারিকে কেন্দ্র করে এই উত্তেজনার সূত্রপাত হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সোমবার সকালে ইসলাম গ্রুপের লোকজন লাঠিসোঁটা নিয়ে পাহারায় বসে এবং প্রতিপক্ষ রাজা গ্রুপের লোকদের বাজারে যেতে বাধা দেয়। এর জের ধরে রাজা গ্রুপের সমর্থকরা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালালে রণক্ষেত্রে পরিণত হয় ভিটবিলা পশ্চিমপাড়া গ্রাম। দফায় দফায় চলে গুলিবর্ষণ ও বাড়িঘর ভাঙচুর।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খঈম উদ্দিন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহত গৃহবধূর মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আজ মারা যাওয়া মুনছুর খাঁর ময়নাতদন্ত রাজশাহীতে সম্পন্ন হবে।

এলাকায় বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিকেল পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ না পেলেও অভিযোগ পাওয়ামাত্রই মামলা রুজু করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় মাইকে ঘোষণা দিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ইমামসহ নিহত ২

মার্চ ২৪, ২০২৬
আওয়ামী লীগ

আ.লীগ কর্মীর নেতৃত্বে ছাত্রদল নেতাকে হাতুড়িপেটা, কুপিয়ে জখম

মার্চ ২৪, ২০২৬
বাংলাদেশ

নোয়াখালীতে অণ্ডকোষ চেপে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

মার্চ ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    0 shares
    Share 0 Tweet 0
  • ইরানের কাছে আয়রন ডোমের গোপন তথ্য ফাঁস ইসরাইলি সেনার

    0 shares
    Share 0 Tweet 0
  • মায়ের কাছে থেকে ডেকে নিয়ে ঈদের রাতে যুবককে হত্যা করে বিএনপি নেতা

    0 shares
    Share 0 Tweet 0
  • যে কারণে যুক্তরাষ্ট্রে গেলেন জুবাইদা রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • ওয়ান-ইলেভেনের অন্যতম খলনায়ক সাবেক এমপি মাসুদ উদ্দিন গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

আরেকটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

মার্চ ২৪, ২০২৬

শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ শিক্ষামন্ত্রীর

মার্চ ২৪, ২০২৬

জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ৯০ টাকা

মার্চ ২৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version