বুধবার, মার্চ ২৫, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

যুবদল নেতার নেতৃত্বে বাসায় ঢুকে স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

- তুর্জ খান
মার্চ ২৫, ২০২৬
A A
যুবদল নেতার নেতৃত্বে বাসায় ঢুকে স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
Share on FacebookShare on Twitter

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়া এলাকায় এক যুবদল নেতার নেতৃত্বে বসতবাড়িতে ঢুকে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের লোমহর্ষক অভিযোগ উঠেছে। সোমবার (২৩ মার্চ) ভোরে এক ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারী রূপগঞ্জ থানায় অভিযুক্ত যুবদল নেতা আফজাল খানসহ (৩৮) তার সহযোগীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে গৃহবধূর স্বামী বাথরুমে গেলে আগে থেকে ওত পেতে থাকা আফজাল ও তার সহযোগীরা ঘরে প্রবেশ করে। তারা গৃহবধূর গলায় ছুরি ধরে জিম্মি করে ফেলে। স্বামী ঘরে ফিরলে তাকে এবং তাদের তিন বছর বয়সী সন্তানকেও হত্যার হুমকি দিয়ে চুপ থাকতে বাধ্য করা হয়।

ভুক্তভোগী স্বামী জানান, প্রধান অভিযুক্ত আফজাল খান নিজেকে স্থানীয় প্রভাবশালী যুবদল নেতা পরিচয় দিয়ে ত্রাসের সৃষ্টি করেন। দুর্বৃত্তরা তার স্ত্রীর গলায় ছুরি ধরার পাশাপাশি তার নিজের গলাতেও অস্ত্র ঠেকিয়ে রাখে। সামান্য প্রতিবাদ করলেই পুরো পরিবারকে খতম করে দেওয়ার ভয় দেখানো হয়। ওই অবস্থায় নিজের ও সন্তানের জীবন বাঁচাতে তিনি নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকতে বাধ্য হন।

লিখিত অভিযোগে বলা হয়েছে, যুবদল নেতা আফজাল খান ও তার এক সহযোগী অস্ত্রের ভয় দেখিয়ে ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় তাদের অন্য সহযোগীরা স্বামী ও শিশুর দিকে অস্ত্র তাক করে রাখে যাতে কেউ বাধা দিতে না পারে। ধর্ষণের পর দুর্বৃত্তরা তাদের একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং বিষয়টি জানাজানি করলে প্রাণনাশের হুমকি দেয়।

ঘটনার পর অভিযুক্তরা স্থানীয় এক প্রভাবশালী রাজনৈতিক নেতার নাম ব্যবহার করে ভুক্তভোগী পরিবারকে মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখায়। ভুক্তভোগী নারী জানান, চরম আতঙ্ক এবং সামাজিক ও পারিবারিক চাপের কারণে অভিযোগ করতে কিছুটা দেরি হয়েছে। বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানিয়েছেন, যুবদল নেতার বিরুদ্ধে আনা এই গুরুতর অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে। অপরাধী যে দলেরই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

পাবনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু, আটক ১২

মার্চ ২৪, ২০২৬
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় মাইকে ঘোষণা দিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ইমামসহ নিহত ২

মার্চ ২৪, ২০২৬
আওয়ামী লীগ

আ.লীগ কর্মীর নেতৃত্বে ছাত্রদল নেতাকে হাতুড়িপেটা, কুপিয়ে জখম

মার্চ ২৪, ২০২৬

সপ্তাহের সেরা

  • ইরানের কাছে আয়রন ডোমের গোপন তথ্য ফাঁস ইসরাইলি সেনার

    0 shares
    Share 0 Tweet 0
  • মায়ের কাছে থেকে ডেকে নিয়ে ঈদের রাতে যুবককে হত্যা করে বিএনপি নেতা

    0 shares
    Share 0 Tweet 0
  • যে কারণে যুক্তরাষ্ট্রে গেলেন জুবাইদা রহমান

    0 shares
    Share 0 Tweet 0
  • ওয়ান-ইলেভেনের অন্যতম খলনায়ক সাবেক এমপি মাসুদ উদ্দিন গ্রেপ্তার

    0 shares
    Share 0 Tweet 0
  • ইউএনও আলাউদ্দিনের ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় আলাউদ্দিনের পেনড্রাইভ থেকে তার প্রহরী ২ বছর আগে ক্লিপগুলো চুরি করেন

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

ইরানের পতন ঘটাতে না পেরে ইসরায়েলি সেনাবাহিনী ও মোসাদের মধ্যে দ্বন্দ্ব তুঙ্গে

মার্চ ২৫, ২০২৬

যুবদল নেতার নেতৃত্বে বাসায় ঢুকে স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

মার্চ ২৫, ২০২৬

আরেকটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

মার্চ ২৪, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version