রবিবার, জুন ১৪, ২০২৬
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
No Result
View All Result
হোম বাংলাদেশ

লক্ষ্মীপুরে নিজ কার্যালয়ের সামনে বিএনপির দুপক্ষের গোলাগুলি, পথচারী গুলিবিদ্ধ

মার্চ ২৫, ২০২৬
A A
লক্ষ্মীপুরে নিজ কার্যালয়ের সামনে বিএনপির দুপক্ষের গোলাগুলি, পথচারী গুলিবিদ্ধ
Share on FacebookShare on Twitter

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ মার্চ) রাত ৯টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে এই রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে।

এ ঘটনায় আব্দুর রহিম (৫৪) নামে এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন এবং সাইফুল ইসলাম মানিক (২০) নামে এক কর্মীকে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। গুলিবিদ্ধ আব্দুর রহিম শেখপুর গ্রামের বাসিন্দা ও পেশায় গাছ ব্যবসায়ী। আহত মানিক চরশাহী ইউনিয়নের মিজানুর রহমানের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া ও শেখপুর গ্রামের বিএনপি সমর্থকদের মধ্যে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। গত সোমবার (২৩ মার্চ) দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে বিএনপি নেতা মিতুল ও রাকিব পাটোয়ারী গ্রুপের মধ্যে পুনরায় সংঘর্ষ ও গোলাগুলি শুরু হয়।

সংঘর্ষের সময় ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে রণক্ষেত্রে পরিণত হয়। দুই পক্ষের পাল্টাপাল্টি গুলিবর্ষণের সময় পথচারী আব্দুর রহিমের বাম পায়ে গুলি লাগে। অন্যদিকে মিতুল গ্রুপের সমর্থক মানিককে চেইন দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত করা হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক সালাম সৌরভ জানিয়েছেন, গুলিবিদ্ধ আব্দুর রহিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্য যুবক মানিককে সদর হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিএনপির দুই গ্রুপের অভ্যন্তরীণ বিরোধের জেরে এই সংঘাত ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্তরা পালিয়ে যায়। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সম্পর্কিত খবর

বাংলাদেশ

বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা

জুন ১৩, ২০২৬
বাংলাদেশ

বাংলাদেশে এসেই অখণ্ড ভারতের কথা বললেন নতুন ভারতীয় হাই কমিশনার!

জুন ১৩, ২০২৬
বাংলাদেশ

প্রস্তাবিত বাজেটে নিম্ন ও মধ্যবিত্তের স্বস্তি-অস্বস্তির দোলাচল

জুন ১৩, ২০২৬

সপ্তাহের সেরা

  • হাসিনা মামলায় শেষ সাক্ষীর জবানবন্দি কাল, রায় কবে?

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

    0 shares
    Share 0 Tweet 0
  • বগুড়ায় ধর্ষণ চেষ্টা মামলায় আটক বগুড়া জেলা শ্রমিক দল নেতা

    0 shares
    Share 0 Tweet 0
  • নড়াইলে পর্যটন কেন্দ্রের জমি দখল করে শিবলিঙ্গ স্থাপনের অভিযোগ

    0 shares
    Share 0 Tweet 0
  • ছাত্রদল নেতা আমানুল্লাহ আমানের বিরুদ্ধে মানিকগঞ্জে ধর্ষণ ও নারী নির্যাতন মামলা

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

সীমান্তে কাঁটাতার ও নদীতে বাঁধ দিয়ে বন্ধুত্ব হয় না: নাহিদ

জুন ১৩, ২০২৬

ফাঁসির মঞ্চকে যারা তুচ্ছ মনে করে তাদের জেলের ভয় দেখাবেন না: চট্টগ্রাম সমাবেশে জামায়াত আমির

জুন ১৩, ২০২৬

বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা

জুন ১৩, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: info@azadirdak.com

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

Exit mobile version