বুধবার, মার্চ ২৫, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

ডাবচুরির অভিযোগে ছাত্রদল নেতাসহ দুজনকে জুতাপেটা

তুর্জ খান - তুর্জ খান
মার্চ ২৫, ২০২৬
A A
Share on FacebookShare on Twitter

মৌলভীবাজারের বড়লেখায় ডাব চুরির অভিযোগে ইউনিয়ন ছাত্রদলের সাবেক এক নেতাসহ দুজনকে প্রকাশ্যে জুতাপেটা করার ঘটনা ঘটেছে। সোমবার রাত ৯টার দিকে উপজেলার দক্ষিণভাগ বাজার সমিতি কার্যালয়ে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

জুতাপেটার শিকার ব্যক্তিরা হলেন— দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক আলী হোসেন মান্না এবং দক্ষিণ দোহালিয়া গ্রামের ফইয়াজ আলী। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দক্ষিণভাগ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান শাহীন প্রকাশ্যে ওই দুজনকে জুতা দিয়ে আঘাত করছেন। ঘটনার সময় সেখানে স্থানীয় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হকসহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন।

এদিকে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। দপ্তর সম্পাদক মইজ উদ্দিন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২০২৪ সালেই মান্নাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং বর্তমানে দলের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তবে মান্না জানিয়েছেন, তিনি দীর্ঘ সময় ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

আরওপড়ুন

পৌরসভা-উপজেলায় প্রশাসক নিয়োগের পরিকল্পনা নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় ৭ দিনে ২০৪ মৃত্যু, সরকারি হিসাব নিয়ে প্রশ্ন

ঘটনার বিষয়ে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, এখন পর্যন্ত পুলিশের কাছে এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ আসেনি। তবে ভিডিওর বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

সম্পর্কিত খবর

পৌরসভা-উপজেলায় প্রশাসক নিয়োগের পরিকল্পনা নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
বাংলাদেশ

পৌরসভা-উপজেলায় প্রশাসক নিয়োগের পরিকল্পনা নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

মার্চ ২৫, ২০২৬
সড়ক দুর্ঘটনায় ৭ দিনে ২০৪ মৃত্যু, সরকারি হিসাব নিয়ে প্রশ্ন
বাংলাদেশ

সড়ক দুর্ঘটনায় ৭ দিনে ২০৪ মৃত্যু, সরকারি হিসাব নিয়ে প্রশ্ন

মার্চ ২৫, ২০২৬
লক্ষ্মীপুরে নিজ কার্যালয়ের সামনে বিএনপির দুপক্ষের গোলাগুলি, পথচারী গুলিবিদ্ধ
বাংলাদেশ

লক্ষ্মীপুরে নিজ কার্যালয়ের সামনে বিএনপির দুপক্ষের গোলাগুলি, পথচারী গুলিবিদ্ধ

মার্চ ২৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • হস্তক্ষেপ করলেন হাসনাত আব্দুল্লাহ, সুখবর দিল নবীন ফ্যাশন

    0 shares
    Share 0 Tweet 0
  • ইরানের কাছে আয়রন ডোমের গোপন তথ্য ফাঁস ইসরাইলি সেনার

    0 shares
    Share 0 Tweet 0
  • হাদি হত্যাকাণ্ডে মির্জা আব্বাসের নাম: ৫০ লক্ষ টাকায় খুনি ভাড়ার বিস্ফোরক দাবি

    0 shares
    Share 0 Tweet 0
  • মায়ের কাছে থেকে ডেকে নিয়ে ঈদের রাতে যুবককে হত্যা করে বিএনপি নেতা

    0 shares
    Share 0 Tweet 0
  • যে কারণে যুক্তরাষ্ট্রে গেলেন জুবাইদা রহমান

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

পাকিস্তানের মধ্যস্থতায় পাঠানো ট্রাম্পের বার্তা ফিরিয়ে দিলো ইরান

মার্চ ২৫, ২০২৬

হস্তক্ষেপ করলেন হাসনাত আব্দুল্লাহ, সুখবর দিল নবীন ফ্যাশন

মার্চ ২৫, ২০২৬
পৌরসভা-উপজেলায় প্রশাসক নিয়োগের পরিকল্পনা নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

পৌরসভা-উপজেলায় প্রশাসক নিয়োগের পরিকল্পনা নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

মার্চ ২৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০