বুধবার, মার্চ ২৫, ২০২৬
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম বাংলাদেশ

নাসিরনগরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩

তুর্জ খান - তুর্জ খান
মার্চ ২৫, ২০২৬
A A
নাসিরনগরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩
Share on FacebookShare on Twitter

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় নির্বাচনী বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। মঙ্গলবার এই রক্তক্ষয়ী সংঘাতের পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বুধবার বিকেলে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাফাজুল মিয়া (৫০) নামের আরও একজনের মৃত্যু হলে নিহতের এই সংখ্যা তিন হয়।

নিহত মাফাজুল মিয়া গোয়ালনগর ইউনিয়নের সিমেরকান্দি গ্রামের বাসিন্দা এবং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি কাশেম মিয়ার সমর্থক ছিলেন। এর আগে মঙ্গলবার সংঘর্ষ চলাকালীন ঘটনাস্থলেই নিহত হন জামে মসজিদের ইমাম হাবিবুর রহমান ওরফে হাবিবুল্লাহ এবং আক্তার মিয়া। নিহতদের মধ্যে হাবিবুর কাশেম মিয়ার পক্ষের এবং আক্তার মিয়া প্রতিপক্ষ রহিম তালুকদারের সমর্থক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বিএনপির দলীয় প্রার্থী এম এ হান্নান এবং বিদ্রোহী প্রার্থী কে এম কামরুজ্জামানের সমর্থকদের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল। নির্বাচনের দিন জাল ভোটের অভিযোগে রহিম তালুকদারের এক সমর্থককে সেনাবাহিনী আটক করার ঘটনায় এই বিরোধ চরম আকার ধারণ করে। কারামুক্ত হয়ে ওই সমর্থক প্রতিপক্ষের বিরুদ্ধে তথ্য দেওয়ার অভিযোগ তুললে শুরু হয় দফায় দফায় হামলা।

আরওপড়ুন

বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, পুলিশ কর্মকর্তা আহত

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে হতাহতের ঘটনায় গেইটম্যান গ্রেফতার

সবশেষ গত সোমবার রাত থেকে উভয় পক্ষ কিশোরগঞ্জ ও হবিগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ভাড়াটে লোকজন এনে দেশীয় অস্ত্রশস্ত্রসহ যুদ্ধের প্রস্তুতি নেয়। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে টেঁটা, বল্লম ও চায়নিজ কুড়াল ব্যবহার করা হয়। এতে অর্ধশতাধিক ব্যক্তি আহত হন, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলাম জানিয়েছেন, ময়নাতদন্ত শেষে নিহতদের লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত ২০ জনকে আটক করা হয়েছে। তবে কোনো পক্ষই এখন পর্যন্ত থানায় আনুষ্ঠানিক মামলা দায়ের করেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

সম্পর্কিত খবর

বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, পুলিশ কর্মকর্তা আহত
বাংলাদেশ

বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, পুলিশ কর্মকর্তা আহত

মার্চ ২৫, ২০২৬
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে হতাহতের ঘটনায় গেইটম্যান গ্রেফতার
বাংলাদেশ

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে হতাহতের ঘটনায় গেইটম্যান গ্রেফতার

মার্চ ২৫, ২০২৬
ডাবচুরির অভিযোগে ছাত্রদল নেতাসহ দুজনকে জুতাপেটা
বাংলাদেশ

ডাবচুরির অভিযোগে ছাত্রদল নেতাসহ দুজনকে জুতাপেটা

মার্চ ২৫, ২০২৬

সপ্তাহের সেরা

  • হস্তক্ষেপ করলেন হাসনাত আব্দুল্লাহ, সুখবর দিল নবীন ফ্যাশন

    0 shares
    Share 0 Tweet 0
  • ইরানের কাছে আয়রন ডোমের গোপন তথ্য ফাঁস ইসরাইলি সেনার

    0 shares
    Share 0 Tweet 0
  • হাদি হত্যাকাণ্ডে মির্জা আব্বাসের নাম: ৫০ লক্ষ টাকায় খুনি ভাড়ার বিস্ফোরক দাবি

    0 shares
    Share 0 Tweet 0
  • মায়ের কাছে থেকে ডেকে নিয়ে ঈদের রাতে যুবককে হত্যা করে বিএনপি নেতা

    0 shares
    Share 0 Tweet 0
  • যে কারণে যুক্তরাষ্ট্রে গেলেন জুবাইদা রহমান

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

মুক্তিযুদ্ধের শহীদদের ঋণ পরিশোধে জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা জরুরি

মুক্তিযুদ্ধের শহীদদের ঋণ পরিশোধে জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা জরুরি

মার্চ ২৫, ২০২৬
চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার’ বক্তব্যের তীব্র নিন্দা জামায়াতের

দৌলতদিয়া দুর্ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে জামায়াত

মার্চ ২৫, ২০২৬
নাসিরনগরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩

নাসিরনগরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩

মার্চ ২৫, ২০২৬
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০